RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৭ অপরাহ্ন

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন আরোহীর সবাই নিহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এতে পাইলটও নিহত হয়েছেন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আমুর অঞ্চলের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া একটি বেসরকারি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তবে, আকাশযানটিতে থাকা আরোহীদের কেউ বেঁচে নেই।

বিবৃতিতে বলা হয়, অঞ্চলটির রোমনেনস্কি জেলায় শেষ হয়েছে নিখোঁজ হেলিকপ্টারের অনুসন্ধান অভিযান।

অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময়, ধ্বংসাবশেষ এবং তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়টি এখনও জানা যায়নি। তবে, পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটরের কার্যালয় পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে যে হেলিকপ্টারটির মালিকানা নিহত পাইলটের।

তার হেলিকপ্টারটি চালানোর অনুমতি ছিল না। এ ছাড়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আকাশযানটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিতও হয়নি বলেও ধারণা তাদের।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্নেস অয়েলের দাম কমল

ইফতার বিতরণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ফুটবলারের মৃত্যু

প্লাস্টিকের দাপটে সংকটে নীলফামারীর বাঁশ কুটিরশিল্প

বিশ্বকাপে ফাইনালের আগে আরেকটি ‘ফাইনাল’ আজ

পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ ১৭ আফগান নিহত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না : শিক্ষামন্ত্রী

চার দশক পর একসঙ্গে এলেন রজনীকান্ত ও কমল হাসান

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত

১০

ইফতারের পর ক্লান্তি দূর করবেন যেভাবে

১১

ঠাকুরগাঁওয়ে পুলিশের পিকাপের উপর আলু বস্তা ভর্তি পাওয়ার টিলার সংঘর্ষ

১২

বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং জিরা জব্দ

১৩

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

১৪

যাত্রাবাড়ীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৫

ইংল্যান্ডে মসজিদের সামনে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা

১৬

শিরোপা ধরে রাখার মিশনের শুরুতে বিধ্বস্ত মেসিরা

১৭

এমপি আখতারের সফর ঘিরে হারাগাছে বিক্ষোভের ডাক বিএনপির

১৮

স্বস্তির রেলপথে ঝুঁকির যাত্রা, ৫৯টি ফিস প্লেটের ৪৭ নাটবল্টু উধাও

১৯

দাম বাড়ল স্বর্ণ ও রুপার : কত টাকায় বিক্রি হচ্ছে আজ

২০