RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

আবারও জাহাজে মার্কিন হামলা, নিহত ২

ছবিঃ সংগৃহীত

আবারও জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে একটি নৌযানে এ হামলা চালানো হয়েছে। এতে অন্তত দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) জানিয়েছে, অভিযানে দুজন মাদক সন্ত্রাসী নিহত হয়েছে। প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে চালানো অভিযানে তারা নিহত হন।

আলজাজিরা জানিয়েছে, লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম তদারককারী এই কমান্ড নিহত ব্যক্তিরা বা সংশ্লিষ্ট নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেনি।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ও পর্যবেক্ষকদের মতে, প্রশান্ত ও ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের নৌযানে চালানো এসব হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে এ ধরনের অন্তত ৩৪টি অভিযান চালানো হয়েছে। এতে ১২৬ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

ওয়াচডগ সংস্থা এয়ারওয়ার্সের সংকলিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে এটি প্রথম নথিভুক্ত নৌযান লক্ষ্য করে চালানো হামলা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজা শুরুর আগেই বেড়েছে খেজুর-মুরগি-লেবুর দাম

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ভোটের আগে কেন এই নোটিফিকেশন দেখাচ্ছে মেটা

বিশ্বকাপের আগেরদিন বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

ইনকিলাব মঞ্চের ভ্যান র‍্যালি স্থগিত

ভারতে খনিতে বিস্ফোরণে ১৮ জন নিহত, আটকা অনেকে

রিশাদকে ডেকে যা বলেছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তিরা

পে-স্কেল বাস্তবায়নের দাবিতে ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত, আহত ২

জানুয়ারিতে সর্বোচ্চ আন্তর্জাতিক ফুটবলারের দলবদলের রেকর্ড

১০

আজ জামায়াত আমিরের ৬ জেলায় জনসভা

১১

কাপ কোয়ার্টারে আতলেতিকোর গোল উৎসব, জুভেন্টাসের বিদায়

১২

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

১৩

আবারও জাহাজে মার্কিন হামলা, নিহত ২

১৪

দেশের বাজারে আবারও স্বর্ণের দামে বড় পতন

১৫

আজ ০৬ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৬ ফেব্রুয়ারি ২০২৬

১৭

‘ধুরন্ধর ২’তে এবার সালমান খান!

১৮

চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা

১৯

আবারো কমলো স্বর্ণের দাম

২০