RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

জবিতে ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, শিক্ষক ও সাংবাদিকসহ আহত ২০

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ জন শিক্ষক ও সাংবাদিকসহ অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধুপখোলায় ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ইসলামিক স্টাডিজ বিভাগ ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়ের খেলা ড্র হলে ম্যাচটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৩-২ গোলে ইসলামিক স্টাডিজ বিভাগ জয় লাভ করে।

কিন্তু খেলা শেষ হওয়ার পর উভয় বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে মাঠে দায়িত্ব পালনরত কয়েকজন সাংবাদিকও আহত হন।

পরে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী ও কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসায় হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষনিক বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ধুরন্ধর ২’তে এবার সালমান খান!

চার দিনে প্রবাসী আয় ৬১৭৩ কোটি টাকা

আবারো কমলো স্বর্ণের দাম

মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ

কমছে এলপিজি গ্যাসের দাম

জবিতে ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, শিক্ষক ও সাংবাদিকসহ আহত ২০

বিশ্বকাপ শুরুর এক দিন আগে দুঃসংবাদ পেল ভারত

আইয়ুব বাচ্চু-ববিতাসহ একুশে পদক পাচ্ছেন যারা

কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে হামজা চৌধুরী

‎পল্লবীতে ২ শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

১০

পোস্টাল ভোটের ফল নিয়ে যা জানাল ইসি

১১

স্বর্ণ, রুপা ও তেলের দামে বিশ্ববাজারে ধস

১২

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

১৩

৮ ফেব্রুয়ারি ঢাকায় তারেক রহমানের শেষ নির্বাচনি জনসভা

১৪

৪২ বিজিবির তিন বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার দু’জনের কারাদণ্ড

১৫

পিএসএলে মোস্তাফিজের চমক, নিলামের আগেই পেলেন দল

১৬

আবারো অভিনয়ে ফিরছেন রিয়া চক্রবর্তী

১৭

আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু

১৮

সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ’ কাপ, প্রথম ম্যাচে কে কার মুখোমুখি

১৯

তাপমাত্রা নিয়ে আবারো দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

২০