RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায় বিক্রি হবে। সর্বশেষ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বর্ণ ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সকালে, ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি মূল্যবান এই ধাতুর দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল আজ সকাল সাড়ে ১০টা থেকেই।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু

সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ’ কাপ, প্রথম ম্যাচে কে কার মুখোমুখি

তাপমাত্রা নিয়ে আবারো দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

নিউক্যাসলকে উড়িয়ে ফাইনালে আর্সেনালের সঙ্গী ম্যানচেস্টার সিটি

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে অভিনব কায়দায় লুকানো ২০০ বোতল মাদক উদ্ধার, ১ গ্রেফতার

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

ইসরাইলের জেল থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ২ যুবক আটক

আজ ফুটবল বিশ্বের ২ তারকার জন্মদিন

১০

ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী জরিমানা আদায়

১১

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

১২

মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

১৩

নতুন ভাইরাসে মহামারির আশঙ্কা, যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১৫

হরিণাকুণ্ডুতে নিখোঁজ যুবকের মরদেহ পড়েছিল ভুট্টাক্ষেতে

১৬

বিকেএসপিতে সুযোগ পেল সাতক্ষীরার ১১ বছরের আয়ান

১৭

টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব!

১৮

উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

১৯

গাজায় ইসরাইলি হামলায় ছয় শিশুসহ নিহত ২৩

২০