RCTV Logo বিনোদন ডেস্ক
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

ছবিঃ সংগৃহীত

ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন অভিনেত্রী নওবা তাহিয়া হোসাইন, সব মিলিয়ে ছিল সম্ভাবনাময়ী ভবিষ্যতের হাতছানি। এরই মধ্যে শোবিজকে বিদায় জানিয়েছেন তিনি।

বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শোবিজ থেকে সরে যাওয়ার ঘোষণা এবং তার কারণ জানান। মাঝরাতে নিজের ওই পোস্টে নওবা লেখেন, ‘শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।’

এরপর লেখেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।’

নওবার কথায়, ‘এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।’

সবশেষে এ অভিনেত্রী লেখেন, ‘হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—তার জন্য আমি কৃতজ্ঞ।’

এ প্রসঙ্গে গণমাধ্যমকে নওবা বলেন, ‘অভিনয় ছাড়ার কারণগুলো আমার পোস্টে লিখেছি। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’

ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান উপস্থাপনা করতেন নওবা। বড়বেলার শুরুটাও উপস্থাপনা দিয়ে। পরে নাটক ও ওটিটিতে নাম লেখান। পান পরিচিতিও। তার কাজের মধ্যে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’ ‘কন্ট্রোল প্লাস জেড’, ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’ উল্লেখযোগ্য।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পড়া শুরু

সন্ধ্যায় মাঠে গড়াচ্ছে ‘অদম্য বাংলাদেশ’ কাপ, প্রথম ম্যাচে কে কার মুখোমুখি

তাপমাত্রা নিয়ে আবারো দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

নিউক্যাসলকে উড়িয়ে ফাইনালে আর্সেনালের সঙ্গী ম্যানচেস্টার সিটি

লালমনিরহাটে র‍্যাবের অভিযানে অভিনব কায়দায় লুকানো ২০০ বোতল মাদক উদ্ধার, ১ গ্রেফতার

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

ইসরাইলের জেল থেকে ফিরল ৫৪ ফিলিস্তিনির লাশ

লক্ষ্মীপুরে অস্ত্রসহ ২ যুবক আটক

আজ ফুটবল বিশ্বের ২ তারকার জন্মদিন

১০

ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী জরিমানা আদায়

১১

ভোটের দিন চলবে বাড়তি মেট্রো ট্রেন

১২

মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

১৩

নতুন ভাইরাসে মহামারির আশঙ্কা, যা বলছেন বিশেষজ্ঞরা

১৪

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১৫

হরিণাকুণ্ডুতে নিখোঁজ যুবকের মরদেহ পড়েছিল ভুট্টাক্ষেতে

১৬

বিকেএসপিতে সুযোগ পেল সাতক্ষীরার ১১ বছরের আয়ান

১৭

টানা দ্বিতীয় ম্যাচ বয়কট করলেন রোনালদো, ছাড়তে পারেন সৌদি ক্লাব!

১৮

উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান-যুক্তরাষ্ট্র

১৯

গাজায় ইসরাইলি হামলায় ছয় শিশুসহ নিহত ২৩

২০