RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

রাতের আঁধারে তরুণীর উপর এসিড হামলা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

প্রতিকী ছবি

দিনাজপুরের কাহারোল উপজেলায় দুর্বৃত্তের ছোড়া দাহ্য পদার্থে (অ্যালকালি) এক গৃহবধূ গুরুতর দগ্ধ হয়েছেন। ডাবর ইউনিয়নের জয়নন্দ চান্দুয়ারি গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে দগ্ধ ওই গৃহবধূ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধ গৃহবধূর নাম আঁখি আক্তার (২৩)। তিনি কাহারোল উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা ও তুহিন ইসলামের স্ত্রী। তুহিন ইসলাম পেশায় একজন দন্ত চিকিৎসক। জয়নন্দ বাজারে তাঁর দাঁতের চেম্বার রয়েছে। দাহ্য পদার্থে আঁখি আক্তারের মুখের বাম পাশ ঝলসে গেছে এবং পায়েও ক্ষত সৃষ্টি হয়েছে।

আঁখি আক্তারের মামা আইয়ুব আলী (দিনমজুর) জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মনোমালিন্য চলছিল আঁখির। প্রায় এক সপ্তাহ আগে স্বাামীর সঙ্গে ঝগড়া করে তিনি বাবার বাড়ি চান্দুয়ারি গ্রামে চলে আসেন। সোমবার রাত সাড়ে নয়টার দিকে তিনি কলপাড়ে পানি আনতে যান। পানি নিয়ে ফেরার সময় কে বা কারা বেড়ার ফাঁক দিয়ে তরল জাতীয় একটি পদার্থ তাঁর শরীর লক্ষ্য করে ছুঁড়ে মারে। এতে তিনি চিৎকার দিলে পরিবারের লোকজন ছুটে এসে মুখে পানি ঢালেন। পরে তাঁকে দ্রুত বোচাগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার পর থেকে আঁখির স্বজনরা তাঁর স্বামী তুহিন ইসলামের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, একজন গৃহবধূর শরীরে তরল জাতীয় পদার্থ নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি জানতে পেরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর খোঁজ নিয়েছি। চিকিৎসকদের ভাষ্যমতে এটি অ্যালকালি জাতীয় কোনো পদার্থ হতে পারে। তবে এখনো হামলাকারীদের শনাক্ত করা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

যোগাযোগ বন্ধ রাখায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

রায়পুরায় দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে স্কুলশিক্ষার্থী নিহত

জামায়াত প্রার্থী বাদলের মৃত্যু, শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত

রাতের আঁধারে তরুণীর উপর এসিড হামলা, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ২০৬ ধাপ উন্নতি মারুফার

এক দিনে দুবার বাড়ল স্বর্ণের দাম, আরও বৃদ্ধির সম্ভাবনা

১৫ বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ জন আসামী গ্রেফতার

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

মারা গেলেন জনপ্রিয় অভিনেতা জেরার্ডো তারাসেনা

১০

৪ ফেব্রুয়ারি ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান

১১

রাজধানীতে ট্রান্সপোর্ট কর্মচারীর ৯০ হাজার টাকা লুট

১২

একসঙ্গে কোটি কোটি টাকার লটারি জিতলেন ২১ বন্ধু

১৩

আবারো বাড়ল সোনার দাম, আজ থেকেই কার্যকর

১৪

আগামী ৫ দিন শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১৫

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

১৬

রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার

১৭

বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

১৮

হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন

১৯

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি

২০