RCTV Logo লাইফস্টাইল ডেস্ক
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

ইফতারে খেজুর যে ভাবে খেলে, মিলবে বাড়তি পুষ্টি

ছবিঃ সংগৃহীত

রমজানের সঙ্গে খেজুরের সম্পর্ক বেশ পুরনো। সারাদিন পানাহার থেকে বিরত থাকার পর খেজুর খেয়ে রোজা ভাঙেন ধর্মপ্রাণ মুসলিমরা। কম সময়ে বেশি পুষ্টি পেতে এই খাবারটির বিকল্প নেই। তবে কেবল খেজুর না খেয়ে এর সঙ্গে আরও কিছু উপাদান যোগ করতে পারেন। তাহলে আরও বেশি পুষ্টি মিলবে।

খেজুর লজেন্স:

ছোট-বড় সবারই পছন্দ হবে এমন একটি খাবার খেজুর লজেন্স। ভালোমানের খেজুর লম্বালম্বি ভাবে চিরে বীজ বের করে নিন। সেখানে চকলেটের আস্তরণ দেওয়া বাদাম ভরে দিন। চাইলে চিজ ও পেস্তাও দিতে পারে। প্লেটে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন। খেজুর আর বাদামের এই মিশ্রণ বেশি পুষ্টি দেবে। খেতেও ভালো লাগবে।

স্মুদি:

অনেকেই ইফতারের টেবিল সাজান রকমারি স্মুদি দিয়ে। স্মুদিতে মিষ্টি স্বাদ আনতে কৃত্রিম চিনি ব্যবহার না করে মিশিয়ে নিন কয়েকটি খেজুর। এটি প্রাকৃতিক মিষ্টত্ব স্বাদে ভারসাম্য আনবে। এছাড়া, খেজুরে ক্যালোরির পরিমাণও যথেষ্ট থাকে। খনিজে ভরপুর।

খেজুর বল:

খেজুরের বীজ ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। আখরোট, পেস্তা, কাঠবাদাম, কুমড়ো, তিসির বীজ শুকনো খোলায় হালকা টেলে নিন। একটু ঘি এবং স্বাদমতো লবণ ছড়িয়ে মিনিট ২ নাড়াচাড়া করে নিন। হামানদিস্তায় থেঁতলে ছোট টুকরো করে ফেলুন। এরপর খেজুরের মণ্ডের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন রোস্টেড বাদাম ও বীজ। ছোট ছোট বলের আকার দিন।


রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, দ্রুত শরীরে শক্তি জোগাতে সাহায্য করবে এই বল। দেখতে সুন্দর এবং আকারে ছোট হলে শিশুরাও তা খেতে চাইবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ টাকা মিলবে ‘ফ্যামিলি কার্ডে’, পাবেন যারা

হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

রমজান উপলক্ষে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

নতুন বছরের প্রথম মাসে সড়কে ঝরেছে ৪৮৭ প্রাণ

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি কত দিন

খেলার জগতও দখল করে নিচ্ছে এআই

শেখ হাসিনাসহ দণ্ডিতদের ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি আখতারের

রমজানে শরীরকে সতেজ করবে দুধ-তোকমার শরবত

প্রথম রোজায় ভূমিকম্পে কাঁপল দেশ

মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১০

কুড়িগ্রামে সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর বাবার লাশ দাফন

১১

ইফতারে খেজুর যে ভাবে খেলে, মিলবে বাড়তি পুষ্টি

১২

হাজারীবাগে ঝুট গুদামে আগুন, চার ঘণ্টার চেষ্টায় নির্বাপণ

১৩

শিরোপা জয়ের দৌড়ে আবারও হোঁচট খেলো আর্সেনাল

১৪

করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, নারী-শিশুসহ নিহত ১৩

১৫

এখনো রোজা শুরু হয়নি ২ দেশে, কারণ কী?

১৬

দিনাজপুর, চিরিরবন্দরে বাসচাপায় শিক্ষার্থী নিহত, আহত ৫ প্রতিবাদে সড়ক অবরোধ

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

১৮

দাফনে বাধা বড় ছেলের, উঠানে পড়ে ছিল বাবার মরদেহ

১৯

বাড়বে রাতের তাপমাত্রা

২০