RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন

ছবিঃ সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারের ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বুড়িরপাড়-খাইয়ার সড়কের গাংপাড় এলাকায় সড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এ সময় নেতারা দাবি করেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও ভীতিকর পরিবেশ তৈরির উদ্দেশেই এ ধরনের নাশকতা চালানো হচ্ছে।

দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন বলেন, পরিকল্পিতভাবে রাতের আঁধারে ব্যানারটি পুড়িয়ে দেওয়া হয়েছে। এই হামলা গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা এর সুষ্ঠু তদন্তসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন, ব্যানারে আগুন দেওয়ার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনো কাউকে আটক করা হয়নি, তবে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একসঙ্গে কোটি কোটি টাকার লটারি জিতলেন ২১ বন্ধু

আবারো বাড়ল সোনার দাম, আজ থেকেই কার্যকর

আগামী ৫ দিন শীত কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বিশ্বকাপের ৪ দিন আগে দল ঘোষণা করল শ্রীলঙ্কা

রমজানে ২৬ দিন সূলভমূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার

বেশি উপকার পেতে যেভাবে লেবু খেতে পারেন

হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়া নিয়ে মুখ খুললেন ফিফা সভাপতি

কবে আসছে ‘ধুরন্ধর ২’-এর টিজার

পারমাণবিক আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান

১০

বড় পতনের পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

১১

আজ বাজারে আসছে নতুন নোট, আসল-নকল চিনবেন যেভাবে

১২

ভোররাতে দেশে ভূমিকম্প অনুভূত

১৩

আজ পবিত্র শবে বরাত

১৪

আজ ০৩ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ০৩ ফেব্রুয়ারি ২০২৬

১৬

এসএসসির ফরম পূরণের সময় আবারো বাড়ল

১৭

আল নাসরের ম্যাচ ‘বয়কট’ করছেন রোনালদো

১৮

২১ জেলায় ব্যালট পেপার পাঠাল নির্বাচন কমিশন

১৯

শাহ মখদুম ফেরিতে আগুন

২০