RCTV Logo ধর্ম ডেস্ক
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

শুরু হলো পবিত্র মাহে রমজান

ছবিঃ সংগৃহীত

বছর ঘুরে আবার ফিরে এল পবিত্র মাহে রমজান। গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সদ্য গঠিত বিএনপি সরকারের ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সভাপতিত্বে এ সভা হয়।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, আজ বৃহস্পতিবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক আগামী ১৬ মার্চ সোমবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

গতকাল রাতে এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে তারাবিহর নামাজ জামাতে আদায় করেন। মূলত তারাবিহ আদায়ের মাধ্যমে রোজার পর্ব শুরু হয়। আর ভোররাতে সাহ্রি খেয়ে ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম পালন বা রোজা রাখার নিয়ত করেন।

অন্যদিকে পবিত্র রমজান মাসে দেশের সব মসজিদে একই পদ্ধতি অনুসরণ করে খতমে তারাবিহ নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গত মঙ্গলবার ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে তারাবিহ নামাজে পবিত্র কোরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াতের ভিন্নতা থাকার রেওয়াজ নিরসনকল্পে পবিত্র রমজান মাসের প্রথম ছয় দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করে ২৭ রমজান রাতে অর্থাৎ পবিত্র শবে কদরে পবিত্র কোরআন খতম সম্পন্ন করার এ অনুরোধ জানানো হয়েছে।

মহান আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নির্দিষ্ট সময় পর্যন্ত পানাহারে বিরত থেকে এই একটি মাস আত্মশুদ্ধির সাধনায় নিবেদিত থাকবেন। রোজা রাখার পাশাপাশি সাধ্যমতো দান-খয়রাত, পবিত্র কোরআন তিলাওয়াত এবং বেশি বেশি নফল ইবাদতের মধ্য দিয়ে এই রমজান মাস অতিবাহিত করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

মহান আল্লাহ পাকের অশেষ রহমত ও ক্ষমালাভের জন্য ধর্মপ্রাণ মুসলমানরা সারা বছর এই মাসের প্রতীক্ষায় থাকেন। রহমত ও বরকতের দিক দিয়ে রমজান মাস বছরের অন্য ১১ মাস থেকে বেশি মর্যাদাপূর্ণ। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়।

গতকাল বুধবার থেকে রোজা শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারে। আর মঙ্গলবার রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় মধ্যপ্রাচ্যের দেশ ওমানের পাশাপাশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান, সিঙ্গাপুরসহ অনেক দেশে আজ বৃহস্পতিবার রোজা শুরু হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগদ টাকা মিলবে ‘ফ্যামিলি কার্ডে’, পাবেন যারা

হাদি হত্যা মামলা, পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছাল

রমজান উপলক্ষে ৩ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল আরব আমিরাত

নতুন বছরের প্রথম মাসে সড়কে ঝরেছে ৪৮৭ প্রাণ

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি কত দিন

খেলার জগতও দখল করে নিচ্ছে এআই

শেখ হাসিনাসহ দণ্ডিতদের ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি আখতারের

রমজানে শরীরকে সতেজ করবে দুধ-তোকমার শরবত

প্রথম রোজায় ভূমিকম্পে কাঁপল দেশ

মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১০

কুড়িগ্রামে সম্পত্তি ভাগাভাগি শেষে ৩০ ঘণ্টা পর বাবার লাশ দাফন

১১

ইফতারে খেজুর যে ভাবে খেলে, মিলবে বাড়তি পুষ্টি

১২

হাজারীবাগে ঝুট গুদামে আগুন, চার ঘণ্টার চেষ্টায় নির্বাপণ

১৩

শিরোপা জয়ের দৌড়ে আবারও হোঁচট খেলো আর্সেনাল

১৪

করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, নারী-শিশুসহ নিহত ১৩

১৫

এখনো রোজা শুরু হয়নি ২ দেশে, কারণ কী?

১৬

দিনাজপুর, চিরিরবন্দরে বাসচাপায় শিক্ষার্থী নিহত, আহত ৫ প্রতিবাদে সড়ক অবরোধ

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

১৮

দাফনে বাধা বড় ছেলের, উঠানে পড়ে ছিল বাবার মরদেহ

১৯

বাড়বে রাতের তাপমাত্রা

২০