RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ২:০৫ অপরাহ্ন

রমজানে মেট্রোরেলে সময়সূচির পরিবর্তন

ছবিঃ সংগৃহীত

পবিত্র রমজান মাসকে সামনে রেখে মেট্রোরেল চলাচলে আনা হয়েছে সাময়িক পরিবর্তন। অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রথম রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে বিশেষ সময়সূচিতে চলবে ট্রেন। বিষয়টি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংস্থাটির পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, রমজানজুড়ে কর্মদিবসে এই সময়সূচি কার্যকর থাকবে। তবে শনিবার, শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে আগের সময়সূচিই বহাল থাকবে।

নতুন সূচি অনুযায়ী, উত্তরা উত্তর থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে। শেষ ট্রেন যাবে রাত ৯টা ৩০ মিনিটে। আর মতিঝিল থেকে উত্তরা উত্তরমুখী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে, শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে।

রমজান উপলক্ষ্যে যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। ইফতারের সময় পানি পান করার সুবিধার্থে প্রত্যেক যাত্রী সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন ছিটকে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

ব্যবহৃত বোতল প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা প্রবেশ ও প্রস্থান গেইটে রাখা নির্ধারিত ডাস্টবিনে ফেলতে হবে। কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো ধরনের খাবার গ্রহণ করা যাবে না।

ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রীসেবা সচল রাখা এবং রমজানে ভিড় সামাল দিতেই এ সময়সূচি ও নির্দেশনা কার্যকর করা হয়েছে। যাত্রীদের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজানে মেট্রোরেলে সময়সূচির পরিবর্তন

হামাসকে ৬০ দিনের আল্টিমেটাম দিল ইসরাইল

আবারও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এহসানুল হক মিলন

শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

বন্ড সুবিধার আড়ালে ৩৮ কোটি টাকার শুল্ক ফাঁকি, ১০ জনের বিরুদ্ধে মামলা

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান

আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকেও কি দেখা যাবে?

দেশের বাজারে কমলো সোনার দাম

সুইজারল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা

১০

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

১১

রমজানে মাধ্যমিক বিদ্যালয় ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

১২

সুদানের বাজারে ড্রোন হামলা, নিহত ২৮

১৩

শপথ নিতে সংসদ ভবনে প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

১৪

আজ ১৭ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১৫

নামাজের সময়সূচি – ১৭ ফেব্রুয়ারি ২০২৬

১৬

‘ভারত–বাংলাদেশ ম্যাচেই এখন মানুষের মনোযোগ’

১৭

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৮

নেইমারের ফেরার ম্যাচে সান্তোসের গোল উৎসব

১৯

জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি, ধন‍্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

২০