RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৬, ২:২০ অপরাহ্ন

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

ছবিঃ সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম আল-মনিটর। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে অবনতির পর এ সিদ্ধান্তের দিকে এগোচ্ছে প্রিটোরিয়া।

এর আগে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অ্যারিয়েল সাইডম্যানকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়। জবাবে ইসরায়েলও দক্ষিণ আফ্রিকার কূটনীতিক শন এডওয়ার্ড বেইনফিল্ডকে একই সময়ের মধ্যে ইসরায়েল ত্যাগের নির্দেশ দেয়।

দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘনের একাধিক ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে, ইসরায়েলের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং আগাম অবহিত না করেই ইসরায়েলি কূটনীতিকদের বিভিন্ন সফর পরিচালনা।

আল-মনিটর জানায়, ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার সম্পর্ক দীর্ঘদিনের হলেও তা জটিল ও সংবেদনশীল। বর্ণবাদী শাসনামলে সম্পর্ক বজায় থাকলেও বর্তমান দক্ষিণ আফ্রিকা সরকার সেই সময়ের ইসরায়েলি অবস্থানের সমালোচক। ২০০১ সালে ডারবানে অনুষ্ঠিত জাতিসংঘের বর্ণবৈষম্যবিরোধী সম্মেলনের পর থেকে সম্পর্কের অবনতি স্পষ্ট হয়।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকা আরও জোরালোভাবে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছে। ২০২৩ সালে দেশটির পার্লামেন্ট ইসরায়েলি দূতাবাসের মর্যাদা কমানোর প্রস্তাব পাস করে। পাশাপাশি গাজায় যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করে প্রিটোরিয়া।

এই প্রেক্ষাপটে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন হওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

আরও বাড়ল এলপিজি গ্যাসের দাম

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ট্রাম্প-খামেনি, সামনে কী হতে চলেছে?

নির্বাচনের অনিয়ম জানাতে ডিএমপির বিশেষ হটলাইন

পঞ্চগড় জেলা কারাগার থেকে পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৮ কারাবন্দি

তিন জায়গায় হর্ন বাজানো নিষিদ্ধ করল ডিএমপি

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

শাকিবের প্রিন্স সিনেমার ফার্স্টলুক প্রকাশ

আরব আমিরাতে শবেবরাত আজ, বাংলাদেশে কবে?

১০

বিশ্বকাপে খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারতের বিপক্ষে ম‍্যাচ

১১

প্লট দুর্নীতি মামলায় হাসিনা ১০ ও টিউলিপকে ৪ বছর কারাদণ্ড

১২

আরও কমলো স্বর্ণের দাম

১৩

গণভোটে প্রচার চালালে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য যে শাস্তি

১৪

গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে: নাহিদ ইসলাম

১৫

সীমান্তে ১৫ বিজিবি’র চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু জব্দ

১৬

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও

১৭

ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

১৮

১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ

১৯

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

২০