RCTV Logo আরসিটিভি ডেস্ক
২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও

ছবিঃ সংগৃহীত

আচমকাই ভূমিকম্পে কেঁপে উঠেছে জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) এর প্রাথমিক তথ্য অনুসারে, সোমবার ভোর ৫.৩৫ মিনিটে অনুভূত হয় কম্পন। ভূমিকম্পের সময় অধিকাংশ মানুষই ছিলেন গভীর ঘুমে। তবুও কম্পন অনুভূত হতেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৮।

অন্যদিকে, কাছাকাছি সময়ে মৃদু ভূমিকম্প হয়েছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামানেও। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর বরাতে জানা গিয়েছে, জম্মু-কাশ্মিরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজ্যের বুদগাম জেলা। মাটির ১০ কিমি নীচে, ৩৩.৯° উত্তর এবং ৭৪.৭৬° পূর্ব অক্ষাংশে ছিল এর উৎসস্থল বা এপিসেন্টার। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে মাত্র ৪ কিলোমিটার দক্ষিণে চরার-ই-শরিফ, ১৩ কিলোমিটার পূর্বে পুলওয়ামা এবং ২১ কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী শ্রীনগর। এই সমস্ত অঞ্চল-সহ শোপিয়ান ও আশেপাশের অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছিল। এই ভূমিকম্পের ফলে এখনও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য মেলেনি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, সোমবার সকালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভোর ৩.৩১ মিনিটে কম্পনটি অনুভূত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। এর কেন্দ্রস্থল বা এপিসেন্টার ছিল নিকোবর অঞ্চলের ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের জেরেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখন পর্যন্ত আসেনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লট দুর্নীতি মামলায় হাসিনা ১০ ও টিউলিপকে ৪ বছর কারাদণ্ড

আরও কমলো স্বর্ণের দাম

গণভোটে প্রচার চালালে প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য যে শাস্তি

গণজোয়ারে ভয় পেয়ে বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে: নাহিদ ইসলাম

সীমান্তে ১৫ বিজিবি’র চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গরু জব্দ

সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর, কম্পন আন্দামানেও

ভোটাধিকার প্রয়োগের সুবিধা নিচ্ছেন না কারাবন্দি আ.লীগের নেতারা

১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা ও দাফন হবে : হাসনাত আবদুল্লাহ

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার নিরাপত্তা অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত

আজ ০২ ফেব্রুয়ারি, দিনটি কেমন যাবে আপনার?

১০

নামাজের সময়সূচি – ০২ ফেব্রুয়ারি ২০২৬

১১

মোংলা বন্দরে পৌঁছাল যুক্তরাষ্ট্রের ৫৭ হাজার টন গম

১২

সেমিফাইনালের লড়াইয়ে মুখোমুখি ভারত–পাকিস্তান

১৩

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ জন

১৪

দিনাজপুর সদরে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে পৌর শ্রমিকদলের গণসংযোগ

১৫

গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন 

১৬

দিনাজপুর-৪ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার

১৭

তফসিলের পর যৌথবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১৭৭৪

১৮

হাতিয়ায় তেলের দোকানে ভয়াবহ আগুন, ৬ দোকান পুড়ে ছাই

১৯

প্লট দুর্নীতি মামলায় হাসিনা-টিউলিপসহ ২২ জনের রায় সোমবার

২০