দিনাজপুর প্রতিনিধি 

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যতই দিন ঘনিয়ে আসছে ততই দিনাজপুর-৪ আসনে (চিরিরবন্দর-খানসামা) রাজনৈতিক মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে প্রচার-প্রচারণা জমে উঠেছে। চারজন প্রার্থী নির্বাচনী দৌঁড়ে থাকলেও ভোটের মূল লড়াই হবে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের মধ্যে, এমনটাই মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও ভোটারদের বড় একটি অংশ।
এই আসনে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দিনাজপুর জেলার সাবেক আমির ও চিরিরবন্দর উপজেলার সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান মো. আফতাব উদ্দীন মোল্লা, প্রতীক দাঁড়িপাল্লা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আখতারুজ্জামান মিয়া, প্রতীক ধানের শীষ।
এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আনোয়ার হোসাইন, প্রতীক হাতপাখা এবং জাতীয় পাটির প্রার্থী নূরুল আমিন শাহ, প্রতীক নাঙ্গল। মাঠ পর্যায়ের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতীকের প্রার্থীরাই সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছেন। দুই পক্ষের প্রচারণা, কর্মীসংখ্যা, সভা-সমাবেশের উপস্থিতি এবং গণসংযোগের তৎপরতা অন্যদের তুলনায় বেশি চোখে পড়ছে। প্রতিযোগিতা দিয়ে চলছে প্রচারণা।
চিরিরবন্দর-খানসামা উপজেলার ১৮টি ইউনিয়নের নিভৃত পল্লীঞ্চলে দাঁড়িপাল্লা প্রতীকের নিয়মিত পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ ব্যাপক আকার ধারণ করেছে। একই সঙ্গে দু’উপজেলায় ধানের শীষের পক্ষে নিয়মিত পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালানো হচ্ছে। আব্দুল হামিদ নামে একজন সাধারণ ভোটার বলেন, এবারের নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হবে। এখন পর্যন্ত যেভাবে প্রচারণা চলছে, তাতে দাঁড়িপাল্লা আর ধানের শীষের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই বলে হবে মনে হচ্ছে। নতুন ভোটার রিফাত ইসলাম বলেন, যে প্রার্থী জনগনের ভালো করবে, দূর্নীতি মুক্ত করবে এবং পাশে থাকবে, তাকেই ভোট দিব।
দুই পক্ষের কর্মী-সমর্থকদের উপস্তিতিতে এলাকায় বেশ প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। হাট-বাজারের হোটেল, চায়ের দোকানসহ যেখানে একাধিক ভোটারের উপস্থিতিতে সেখানেই আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আলোচনায় সাধারণ ভোটাররা যে দলকে সমর্থন করে সে ওই দলের বিজয় প্রত্যাশা করছে।
চিরিরবন্দর উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সবুর সূত্রে জানা গেছে, চিরিরবন্দর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৭ হাজার ৩১৯ জন। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। খানসামা উপজেলা নির্বাচন অফিসার মজিদুল ইসলাম সূত্রে জানা গেছে, খানসামা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ৯৫৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
এই দুই উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১১ হাজার ৩০৪ ও মহিলা ভোটার সংখ্যা ২লাখ ৯৯ হাজার ৭২ জন। ভোট কেন্দ্র ১৩০ এবং ভোট কক্ষ হবে ৭৯০ টি। ভোট কেন্দ্রে ভোটারদের সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগে যে কোন প্রকার নাশকতা ঠেকাতে আইন শৃংখলা বাহিনী প্রস্তুত রয়েছে।
সব মিলিয়ে, দিনাজপুর-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষের মধ্যেই মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। তবে শেষ মুহূর্তের ভোটের হিসাবের সমীকরণ কোন দিকে ঘুড়বে এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই সাধারণ ভোটারদের। দাঁড়িপাল্লা ও ধানের শীষের নিজ নিজ কর্মী, সমর্থক নিজ নিজ বিজয় নিয়ে দৃঢ় প্রত্যাশায় দিনক্ষণ গুনছে।
মন্তব্য করুন