পরীক্ষামূলক
LIVE TV

হানিয়া আমিরের সৌন্দর্যের রহস্য প্রকাশ

ব্যক্তিত্ব এবং আকর্ষণীয় চেহারার কারণে হানিয়া আমিরকে পাকিস্তান শোবিজ ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী অভিনেত্রী হিসেবে বিবেচনা করা হয়। তিনি দেশের বিনোদন জগতে এক নম্বর পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীও।

আকর্ষণীয় চেহারা এবং বিশেষ করে গালে টোল পড়া ডিম্পলের কারণে সারা বিশ্বে তরুণ দর্শকদের হৃদয় জয় করেছেন হানিয়া আমির।

সম্প্রতি পাকিস্তানের একটি টেলিভিশন শোতে অংশ নিয়ে দেশটির প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আরিজ খালিদ নায়িকাদের চেহারা ও সৌন্দর্য নিয়ে আলোচনা করেন।

তার মতে, পাকিস্তানি অভিনেত্রীরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মুখে প্লাস্টিক সার্জারি করান।

এই শোতে হানিয়া আমিরের প্লাস্টিক সার্জারি সম্পর্কেও আলোচনা করেন ডা. আরিজ খালিদ। তিনি জানান, হানিয়া আমিরের গালে যে টোল পড়েছে, তা প্লাস্টিক সার্জারির ফল। এছাড়া তার নাক, ঠোঁট ও থুতনিতেও অপারেশন করা হয়েছে।

ডা. আরিজ খালিদ আরও জানান, হানিয়া আমিরের মুখ এবং ভ্রুতেও পরিবর্তন আনা হয়েছে। তবে, হানিয়া আমিরের গায়ের রং স্বাভাবিকভাবেই ফর্সা এবং তিনি একজন খুব সুন্দরী অভিনেত্রী।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে তার সৌন্দর্য এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব নিয়ে আলোচনা হওয়ায় হানিয়া আরও জনপ্রিয় হয়ে ওঠেন। পরবর্তীতে তিনি অভিনয় শুরু করেন এবং সিনেমা ও বেশ কিছু জনপ্রিয় ড্রামা সিরিজে অভিনয় করেছেন। বাংলাদেশের পাশাপাশি সারা বিশ্বে তার অনেক অনুরাগী রয়েছে। তিনি তার কাজের মাধ্যমে ভক্তদের কাছে একটি নন্দিত শিল্পী হিসেবে পরিচিত হতে চান।

সূত্র: জিও নিউজ উর্দু

Facebook Comments Box

মন্তব্য করুন