RCTV Logo তথ্য প্রযুক্তি ডেস্ক
২৪ জানুয়ারী ২০২৬, ১:৫৬ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপে আসছে কভার ফটো ও এআই স্ট্যাটাস ফিচার

ছবিঃ সংগৃহীত

মেটার মালিকানাধীন জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একের পর এক নতুন ফিচার নিয়ে আসছে। ব্যবহার অভিজ্ঞতাকে আরও আধুনিক, ব্যক্তিগত ও আকর্ষণীয় করতেই নিয়মিত নতুন সুবিধা যোগ করছে প্ল্যাটফর্মটি। সেই ধারাবাহিকতায় এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে একেবারে নতুন প্রোফাইল ফিচার—কভার ফটো।

ফেসবুক ও লিঙ্কডইনের মতো হোয়াটসঅ্যাপ প্রোফাইলেও কভার ফটো ব্যবহার করার সুযোগ মিলবে। এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল আরও সুন্দরভাবে সাজাতে পারবেন এবং ব্যক্তিত্ব প্রকাশের সুযোগ বাড়বে। প্রোফাইল ছবির পাশাপাশি কভার ফটো যুক্ত হলে অ্যাকাউন্টের ভিজ্যুয়াল আকর্ষণও অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

এতদিন পর্যন্ত কভার ফটো ব্যবহারের সুবিধা শুধু হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই সীমাবদ্ধ ছিল। তবে সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই সাধারণ ব্যবহারকারীদের জন্যও এই ফিচার চালু হতে পারে।

আইওএস ও অ্যান্ড্রয়েড—দুই প্ল্যাটফর্মেই এই সুবিধা আনার কাজ চলছে, যদিও আপাতত এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

এর পাশাপাশি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসেও আসছে বড় আপডেট। স্ট্যাটাসে যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। জানা গেছে, স্ট্যাটাসে ব্যবহৃত ছবিকে আরও আকর্ষণীয় ও সৃজনশীল করে তুলতেই এই এআই ফিচার আনা হচ্ছে। স্ট্যাটাস বিভাগে মেটা এআই দ্বারা পরিচালিত একাধিক নতুন টুল যুক্ত হবে, যার মাধ্যমে ব্যবহারকারীরা মুহূর্তের মধ্যেই ছবি এডিট করে পোস্ট করতে পারবেন।

এতদিন ছবি এডিটের জন্য আলাদা অ্যাপ বা সফটওয়্যারের প্রয়োজন হতো। নতুন আপডেট চালু হলে সেই ঝামেলা অনেকটাই কমবে। হোয়াটসঅ্যাপের মধ্যেই থাকবে এআই-চালিত এডিটিং টুলস, যা দিয়ে সহজেই ছবি আরও উন্নত করা যাবে। শুধু ছবি এডিটিং নয়, ভবিষ্যতে এর সঙ্গে আরও কিছু নতুন ও চমকপ্রদ ফিচার যুক্ত হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ও কলেজের সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন নির্দেশনা

ইসরায়েলের গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র গুঁড়িয়ে দিল ইরান

সারা দেশে টানা ৫দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস

নেতানিয়াহু নিহতের গুঞ্জন, নতুন ছবি প্রকাশ

দিনাজপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

শরীয়তপুরে নদীর তীর রক্ষা বাঁধের ১০ হাজারের বেশি জিওব্যাগ লুট

প্রথমবার ভয়ংকর ‘ডার্ক ঈগল’ মোতায়েন করল যুক্তরাষ্ট্র

ঢাবিতে পিটিয়ে হত্যা মামলায় ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা

‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হচ্ছে রংপুরের স্নিগ্ধা চৌধুরীর

ওসমান হাদি হত্যার নির্দেশদাতা কারা?

১০

তিন কারণে মনে করা হচ্ছে, নেতানিয়াহু আর নেই

১১

ইরানি সংবাদমাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর

১২

দেশের বাঁজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৩

ইরানের আরেকটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ইরান যুদ্ধে ১১টি ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

১৫

হাতিবান্ধায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার

১৬

অনিশ্চয়তায় ‘অ্যাভাটার ফোর’, কী বলছেন নির্মাতা?

১৭

কিল-ঘুষি-লাথির তাণ্ডব— ব্রাজিলে ফাইনাল ম্যাচে ২৩ লাল কার্ড!

১৮

হরমুজ প্রণালী দখলের বিষয়ে যা বললেন ট্রাম্প

১৯

মধ্যপ্রাচ্যে সংঘাতের চেয়েও বিশ্বকাপ ‘অনেক বড়’, পেছানোর সুযোগ নেই

২০