RCTV Logo আরসিটিভি ডেস্ক
১৯ জানুয়ারী ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

রেকর্ড উচ্চতায় পৌঁছেছে স্বর্ণ-রুপার দাম

ছবিঃ সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম লাফিয়ে বেড়েছে এবং রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিনিয়োগকারীরা রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৯ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৬৬৩ দশমিক ৩৭ ডলার হয়েছে। দিনের শুরুতে দাম সর্বাধিক ৪ হাজার ৬৮৯ দশমিক ৩৯ ডলার স্পর্শ করেছিল। ফেব্রুয়ারির মার্কিন স্বর্ণ ফিউচারও ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৬৯ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপীয় দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড ইস্যুতে শুল্ক আরোপের হুমকি বিনিয়োগকারীদের স্বর্ণ ও রুপার দিকে আগ্রহী করেছে। রুপার দামও একদিনে ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৯২ দশমিক ৯৩ ডলার হয়েছে। প্লাটিনামের দাম বেড়ে ২ হাজার ৩৪৮ দশমিক ৩২ ডলার, আর প্যালাডিয়ামের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮০৮ দশমিক ৪৬ ডলার প্রতি আউন্স।

স্টোনএক্সের বিশ্লেষক ম্যাট সিম্পসন বলেন, ভূরাজনৈতিক উত্তেজনা স্বর্ণের দাম বাড়ানোর একটি বড় কারণ। নিরাপদ আশ্রয়ের দিকে বিনিয়োগকারীদের ঝোঁক শক্তিশালী হয়েছে। অর্থাৎ রাজনীতি ও অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দাম নতুন ইতিহাস গড়েছে এবং বিনিয়োগকারীরা এখন ঝুঁকি কমিয়ে নিরাপদ সম্পদে বিনিয়োগ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০