RCTV Logo আরসিটিভি ডেস্ক
১২ ডিসেম্বর ২০২৫, ১:২৮ অপরাহ্ন

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩১ অভিবাসী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এ অভিযানে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি রয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার কুয়ালালামপুরে অভিবাসন দপ্তরের বিশেষ অভিযানে মোট ৬০ জনকে তল্লাশি করা হয়েছে। যার মধ্যে ৩১ জনকে বিভিন্ন অভিবাসন অপরাধের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্বদানকারী কর্মকর্তা ওয়ান মোহাম্মদ সাউপি।

তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সর্বোচ্চ ১১ জন বাংলাদেশি নাগরিক। এ ছাড়া ভারত থেকে ৮ জন, পাকিস্তান থেকে ৭ জন, ইন্দোনেশিয়া থেকে ৩ জন এবং সুদান ও ফিলিপাইনের একজন করে নাগরিককে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৮ জন পুরুষ এবং ৩ জন নারী।

ওয়ান মোহাম্মদ সাউপি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে অতিরিক্ত মেয়াদ থাকার (ওভারস্টে) অভিযোগে আটক করা হয়েছে। বাকি সবাইকে বৈধ পাস বা পারমিট না থাকার অভিযোগে তদন্ত করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০