RCTV Logo তুষার আচার্য্য,নিজস্ব প্রতিবেদক
২৯ জানুয়ারী ২০২৫, ৫:০১ অপরাহ্ন

রংপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রী নিহত;গুরুতর আহত চালক

প্রতিকি ছবি

রংপুরে একটি যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই নজির হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ যাত্রী নিহত হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলামকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে একটু দূরে পল্লীবিদ্যুৎ অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মাহেন্দ্র যাত্রী কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতি আসাম গ্রামের মৃত নেসাব উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাটের তিস্তা থেকে রংপুরগামী একটি যাত্রীবাহী মাহেন্দ্র মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে নজির হোসেন নামে এক যাত্রী নিহত হন। আহত মাহেন্দ্র চালক আমিনুল ইসলামকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এ ঘটনায় সড়ক ও পরিবহন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১০

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১১

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১২

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৩

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৪

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৫

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৬

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৭

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৮

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

১৯

আবারও ইসরায়েলে মিসাইল ছুড়ল ইরান

২০