RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৪ নভেম্বর ২০২৫, ৪:৩২ অপরাহ্ন

আগামীকাল থেকে চালু হচ্ছে অনলাইনে মেট্রোরেলের কার্ড রিচার্জ

ছবিঃ সংগৃহীত

ঢাকার মেট্রোরেলে যাতায়াত এখন আরও নিরবচ্ছিন্ন ও ঝামেলাহীন। এবার ঘরে বসেই অনলাইনে রিচার্জ করা যাবে র্যাপিড পাস ও এমআরটি কার্ড। মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে এই সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। আগারগাঁও মেট্রোস্টেশনে সকাল ১০টা ৪৫ মিনিটে এ সেবার উদ্বোধন করবেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

ডিটিসিএ জানায়, যাত্রীরা মোবাইল বা কম্পিউটার থেকে rapidpass.com.bd–তে গিয়ে রেজিস্ট্রেশন করা কার্ডে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংসহ সকল এমএফএস ব্যবহার করা যাবে। রিচার্জ সম্পন্ন হলে স্টেশনের এভিএম মেশিনে ট্যাপ করলেই অ্যামাউন্ট সক্রিয় হবে।

ডিটিসিএ জানিয়েছে, অনলাইন রিচার্জের প্রস্তুতির অংশ হিসেবে মেট্রোর ১৬টি স্টেশনে দুটি করে মোট ৩২টি এভিএম (অ্যাড ভ্যালু মেশিন) বসানো হয়েছে। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে অ্যাপসের মাধ্যমে রিচার্জ সুবিধা যুক্ত হবে।

এ ছাড়া রিচার্জ বাতিলের ক্ষেত্রে কয়েকটি নিয়ম প্রযোজ্য হবে। ব্যবহারকারী চাইলে এভিএমে কার্ড ট্যাপ করার আগে এবং রিচার্জের তারিখ থেকে সাত দিনের মধ্যে বাতিলের অনুরোধ করতে পারবেন। রিচার্জ বাতিল হলে নির্ধারিত ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে। এ ছাড়া কার্ড ব্ল্যাক লিস্ট থাকার কারণে যদি পেন্ডিং ট্রানজেকশন আপডেট না হয়, তবে গ্রাহক রিফান্ডের আবেদন করতে পারবেন, তবে সে ক্ষেত্রেও একই হারে— ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

বর্তমানে প্রায় ১৬ লাখ যাত্রী র্যাপিড পাস ও এমআরটি কার্ড ব্যবহার করছেন। অনলাইন রিচার্জ চালু হওয়ায় মেট্রোরেল ব্যবহারে সময়, ভিড় ও ঝামেলা অনেকটাই কমে যাবে বলে আশা করছে ডিটিসিএ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০