RCTV Logo স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৫, ২:০১ অপরাহ্ন

তাইজুল-মুরাদের ঘূর্ণিতে ২১১ রানের লিড বাংলাদেশের

ছবিঃ সংগৃহীত

ঢাকা টেস্টে চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রান করে টাইগাররা। জবাবে তাইজুল ইসলাম ও হাসান মুরাদের ঘূর্ণিতে ২৬৫ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। ২১১ রানের লিড পেয়েছে বাংলাদেশ। আইরিশদের ফলো-অনে পাঠানোর সুযোগ থাকলেও তা করেননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার (২১ নভেম্বর) লোরকান টাকার ১১ ও স্টিফেন ডোহানি ২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। প্রথম সেশন বেশ ভালো ব্যাটিং করেন তারা। ৮১ রানের জুটি গড়েন তারা।

তবে দলীয় ১৭৫ রানে ৭৭ বলে ৪৬ রান করে আউট হন ডোহানি। তার বিদায়ের পর ক্রিজে এসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান অ্যান্ডি বালবির্নি।

এরপর জর্ডান নেইলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন টাকার। ৭৪ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ফিফটি তুলে নেন টাকার। তবে ৪৯ রানে সাজঘরে ফিরে যান নেইল।

টাকার একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে উইকেট হারিয়ে ৮৮ ওভার ৩ বলে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। ১৭১ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন টাকার। বাংলাদেশের পক্ষে তাইজুল নেন ৪টি উইকেট। এছাড়া মুরাদ ও খালেদ নেন ২টি করে উইকেট।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুল এমপি পদ হারালে ভোট করতে চান হিরো আলম

সালমানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন আলিয়ার

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

১১

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১২

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১৩

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১৪

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৫

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৬

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৮

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৯

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

২০