RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

লালমনিরহাটে জমি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত গ্রেনেড উদ্ধার

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমির ড্রেন খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় আব্দুল আজিজ নামে এক কৃষক গ্রেনেডটি দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি জিম্মায় নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কৃষক আব্দুল আজিজ (৭০) নিজ জমিতে সেচের পানি নামানোর জন্য ড্রেন খুঁড়ছিলেন। এ সময় তিনি মাটির নিচে গোলাকার ধাতব বস্তু দেখে সন্দেহ হয়। কাছে গিয়ে দেখেন এটি গ্রেনেডের মতো দেখতে। পরে তিনি সতর্কতার সঙ্গে এটি তুলে বাড়িতে নিয়ে আসেন। খবর ছড়িয়ে পড়লে কৌতূহলী গ্রামবাসী তার বাড়িতে ভিড় করেন। পরে পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কৃষক আব্দুল আজিজ বলেন, ‘মাটি খুঁড়তে গিয়েই গ্রেনেডটি দেখি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমার বাড়ির পাশে মুক্তিযোদ্ধারা অবস্থান করতেন। তখন তাদের হাতে গ্রেনেড দেখেছি। পাকিস্তানি হানাদার বাহিনীর গতিরোধে আশপাশের সেতু–কালভার্টে গ্রেনেড নিক্ষেপ করতেন তারা। সম্ভবত সেই সময়ের ফেলে রাখা কোনো গ্রেনেডই এটি।’

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি, গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। এটি বহু বছর ধরে পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে ছিল। বিধি মোতাবেক গ্রেনেডটি ডিসপোজ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপাতত এটি থানায় নিরাপদে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

দেশের বাঁজারে রুপার দামে বড় পতন

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

১০ হাজার টাকার ঋণ থেকে ১৫ লাখ টাকার খামার: লালপুরের মুর্শিদা এখন সফল উদ্যোক্তা

১০

পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নিয়ে অনিয়ম

১১

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল

১২

দেশের বাঁজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

১৪

করোনা মহামারির পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম

১৫

আজ ০৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৯ মার্চ ২০২৬

১৭

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

১৮

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

১৯

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ করেছে সরকার

২০