RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন

ট্রাম্পের সুর পরিবর্তন, আপাতত চীনের ওপর শুল্ক আরোপ নয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিলেও বর্তমানে তিনি তার অবস্থান থেকে সরে এসেছেন। সোমবার দায়িত্ব গ্রহণের পর ট্রাম্প বলেছিলেন, চীন থেকে আমদানি হওয়া সব পণ্যের ওপর ১ ফেব্রুয়ারি থেকে ১০ শতাংশ শুল্ক বসানো হতে পারে। তবে সর্বশেষ তিনি বলেছেন, আপাতত চীনের ওপর নতুন কোনো শুল্ক আরোপ করা হবে না। শুক্রবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “চীনের ওপর আমাদের বড় ধরনের কর্তৃত্ব রয়েছে, আর সেটি হচ্ছে শুল্ক আরোপের ক্ষমতা। তারা চায় না আমরা শুল্ক বসাই, আমিও আপাতত চাই না। তবে এই ক্ষমতা আমাদের রয়েছে, যা চীনের ওপর বিশাল এক চাপ সৃষ্টি করছে।”

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য দূর করতে ‘সংলাপ ও পরামর্শের মাধ্যমে’ সমাধানের আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং শুক্রবার বলেন, “চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা দুই দেশের জন্যই উপকারী।”

তিনি আরও বলেন, “বাণিজ্য ও শুল্ক যুদ্ধে কেউ জয়ী হবে না। এটি কারও স্বার্থের জন্যই ভালো নয়, বৈশ্বিক স্বার্থের জন্যও নয়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ করেছে সরকার

ঠাকুরগাঁওয়ে গাছে গাছে ঝুলছে আমের মুকুল 

দিনাজপুর থেকে ১৬ মার্চ সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় নারীর অধিকারের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে পুরুষের সমান কাজ করে মজুরীতে বৈষম্য নারীরা

ইরানের ৫ জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা

নয় বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১০

নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, ডিলারকে জরিমানা 

১১

‘কালো’ তকমা পেরিয়ে আলোর পথে রুবিনা, সংগ্রামে গড়া সফল নারী উদ্যোক্তা

১২

সরকারি নির্দেশনা না মেনে ইচ্ছেমতো অফিসে আসেন কর্মকর্তারা 

১৩

শর্ট সার্কিটের আগুনে পুড়ল ঘরবাড়ি, ক্ষয়ক্ষতি ২০ লাখ

১৪

মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আরেক রোগিকে মারধরের অভিযোগ 

১৫

দত্তক নেওয়া বাচ্চাকে বাঁচাতে অটোচালক বাবার আকুতি মিনতি 

১৬

আন্তর্জাতিক নারী দিবস আজ

১৭

৩ বাসে আগুন, ফিলিং স্টেশন ভাঙচুর

১৮

তিন দেশে ইরানের পাল্টা হামলা, ২২০ মার্কিন সেনা হতাহত

১৯

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে ইরানের নতুন হামলা

২০