RCTV Logo হেলথ ডেস্ক
২৫ জানুয়ারী ২০২৫, ৪:৩১ অপরাহ্ন

টক দইয়ের ভুল কম্বিনেশন, সুস্বাস্থ্যের বদলে বিপদের আশঙ্কা!

টক দই স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটি খাবার, যা নিয়মিত খেলে নানা রোগ প্রতিরোধ করা সম্ভব। তবে, কিছু বিশেষ খাবারের সঙ্গে এটি ভুলভাবে খেলে স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়তে পারে। সঠিকভাবে দই খাওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা প্রয়োজন।

১. মাছ:
অনেকে মাছের সঙ্গে টক দই খেতে পছন্দ করেন, বিশেষ করে দই দিয়ে মাছ রান্না করে থাকেন। কিন্তু এটি হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। এমনকি ত্বকে অ্যালার্জি, র‍্যাশ বা বিষক্রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

২. পেঁয়াজ:
টক দই ও পেঁয়াজের সংমিশ্রণ কারি বা রায়তায় ব্যবহৃত হয়। কিন্তু এটি একসঙ্গে খেলে গ্যাস, ব্লোটিং বা পেট খারাপের সমস্যা হতে পারে। পেঁয়াজের সালফার উপাদান এবং দইয়ের প্রোবায়োটিক মিলে হজমের সমস্যা বাড়িয়ে তোলে।

৩. কিছু নির্দিষ্ট ফল:
তরমুজ, আঙুর, কমলালেবু, শসা, ও মুসাম্বি লেবুর মতো ফলে উচ্চমাত্রার জল ও অ্যাসিডিক উপাদান থাকে। টক দইয়ের সঙ্গে এই ফলগুলো খেলে হজমে সমস্যা দেখা দেয় এবং পেটের অসুবিধা হতে পারে।

৪. চিনি:
টক দইয়ের সঙ্গে চিনি মিশিয়ে খেলে অন্ত্রে ক্ষতিকর ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, যা পেটের সমস্যার অন্যতম কারণ। এর পরিবর্তে মধু ব্যবহার করা যেতে পারে, যা শরীরের জন্য উপকারী।

টক দই খাওয়ার সঠিক উপায়

  • আলাদাভাবে খেতে চেষ্টা করুন।
  • পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখতে প্রাকৃতিকভাবে তৈরি দই বেছে নিন।
  • খালি পেটে খাওয়ার পরিবর্তে মূল খাবারের পর খান।

টক দই স্বাস্থ্যকর হলেও এটি ভুল খাবারের সঙ্গে খেলে নানা স্বাস্থ্য সমস্যা তৈরি করতে পারে। তাই উপযুক্ত উপায়ে দই খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকের বেপরোয়া ধাক্কায়, কুড়িগ্রাম-২ আসনের এমপির গাড়ি বিধ্বস্ত, আহত-৩

হঠাৎ বদলে গেল সালমান খানের সিনেমার নাম

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত করলেন বার্সার নতুন প্রেসিডেন্ট

বিশ্বকাপের আগে ম্যাচহীন আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

ঈদে গাড়ি চলাচল নিয়ে জরুরি নির্দেশনা

আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা কেন বাতিল হলো

ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি কোনো দেশ

জাতীয় পান্ডা দিবস আজ

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩৫

ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

১০

১৫ বিজিবির অভিযানে ভারতীয় ইয়াবা ও গাঁজা জব্দ

১১

অস্কারের মঞ্চে ফ্রি প্যালেস্টাইন স্লোগান

১২

সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

ফিনালিসিমা বাতিলে মেসির হাত নেই, বিশ্বকাপের আগে চেয়েছিলেন ৪৯তম ট্রফি

১৫

আজ পবিত্র শবেকদর

১৬

আজ ১৬ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৭

নামাজের সময়সূচি – ১৬ মার্চ ২০২৬

১৮

ঠাকুরগাঁও রোড খানকাশরীফ এলাকায় গৃহবধূর আত্মহত্যা

১৯

লালমনিরহাটে ক্যাবের র‍্যালি ও প্রতিবাদ সভা

২০