RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ নভেম্বর ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন

সবচেয়ে বড় সুপারমুন দেখা যাবে আজ

ছবিঃ সংগৃহীত

আজ রাতেই আকাশে দেখা মিলবে বছরের সবচেয়ে বড় ও উজ্জ্বল পূর্ণিমার চাঁদ— সুপারমুন। এ সপ্তাহের রাতগুলো তাই হবে ব্যতিক্রমী আলো ও সৌন্দর্যে ভরপুর।

২০২৫ সালের পরপর তিনটি সুপারমুনের মধ্যে এটি দ্বিতীয়টি। একই রাতে যুক্তরাজ্যে উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী ‘বনফায়ার নাইট’, ফলে আজকের রাত হবে আলো, ঝলক আর রঙের মায়াবী সমাহার।

চাঁদ যখন তার উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে পৃথিবীর সবচেয়ে কাছে আসে, তখনই সৃষ্টি হয় সুপারমুনের মুহূর্ত। এই অবস্থাকে বলা হয় ‘পেরিজি’। তখন চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে বড় ও উজ্জ্বল দেখা যায়— প্রায় ১৪ শতাংশ বড় এবং ৩০ শতাংশ বেশি উজ্জ্বল।

চাঁদের কক্ষপথ সম্পূর্ণ বৃত্তাকার নয়; তাই কখনো এটি পৃথিবীর কাছাকাছি (পেরিজি) আর কখনো দূরে (অ্যাপোজি) অবস্থান করে। পেরিজিতে চাঁদের দূরত্ব থাকে প্রায় ২ লাখ ২০ হাজার মাইল, আর অ্যাপোজিতে তা বেড়ে যায় ২ লাখ ৫০ হাজার মাইল পর্যন্ত।

‘সুপারমুন’ শব্দটি প্রথম ব্যবহার করেন জ্যোতিষী রিচার্ড নোল ১৯৭৯ সালে। তিনি এ নাম দেন সেই সময়ের পূর্ণিমা চাঁদকে, যখন সেটি পৃথিবীর সবচেয়ে নিকটে অবস্থান করে।

নভেম্বরের এই সুপারমুনকে বলা হয় ‘বিভার মুন’। শতাব্দী ধরে উত্তর আমেরিকার আদিবাসী ও প্রাচীন ইউরোপীয় সংস্কৃতিতে এ নাম প্রচলিত। কারণ, এ সময় বিভাররা শীতের প্রস্তুতি হিসেবে বাঁধ তৈরি ও খাদ্য মজুত করতে সবচেয়ে ব্যস্ত থাকে।

আকাশ পরিষ্কার থাকলে আজ রাতেই খালি চোখে দেখা যাবে বছরের সবচেয়ে উজ্জ্বল পূর্ণিমা। আর যারা আকাশ পর্যবেক্ষণে আগ্রহী, তাদের জন্য এটি এক অপূর্ব মহাজাগতিক উপহার।

প্রসঙ্গত, এ বছরের শেষ সুপারমুন দেখা যাবে ৪ ডিসেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০