RCTV Logo আরসিটিভি ডেস্ক
২৩ অক্টোবর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শেষ হচ্ছে আজ

ছবি : সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের অনলাইন আবেদন সময় শেষ হচ্ছে আজ। শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, শিক্ষার্থীরা ১৭-২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে ওয়েবসাইট থেকে। কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। আবেদনের সময় শিক্ষার্থীদের মোবাইল ফোন নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে ওই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

প্রতিটি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের জন্য আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, উপায়, রকেট ও টেলিটক সিমের মাধ্যমে।

ফল পুনর্নিরীক্ষণের নিয়ম

HSC Result 2025 পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ। টেলিটক সিম ছাড়াই শুধু অনলাইন পোর্টালে গিয়ে আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন। প্রক্রিয়াটি ধাপে ধাপে অনুসরণ করুন:

স্টেপ-১

https://rescrutiny.eduboardresults.gov.bd-এ প্রবেশ ও তথ্য প্রদান করতে হবে।

পোর্টালে লগইন : পুনর্নিরীক্ষণের জন্য আপনাকে প্রথমে এই অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে: https://rescrutiny.eduboardresults.gov.bd তথ্য পূরণ : নির্ধারিত স্থানে আপনার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করুন এবং বোর্ড ড্রপ ডাউন মেনু থেকে আপনার শিক্ষা বোর্ড নির্বাচন করুন।

সাবমিট : সব তথ্য নির্ভুলভাবে দেওয়ার পর ‘Submit’ বাটনে ক্লিক করুন।

স্টেপ-২ : মোবাইল নম্বর ও বিষয় নির্বাচন

পরবর্তী স্ক্রিনে আপনার তথ্য যাচাই হয়ে গেলে, আপনার সঙ্গে যোগাযোগের মাধ্যমটি দিতে হবে।

মোবাইল নম্বর প্রদান : একটি সক্রিয় মোবাইল নম্বর দিন। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস (SMS) পাঠানো হবে।

বিষয় নির্বাচন : আপনার বর্তমান বিষয়ভিত্তিক রেজাল্ট স্ক্রিনে দেখাবে। আপনি যে এক বা একাধিক বিষয়ে রেজাল্ট চ্যালেঞ্জ করতে চান, সেই বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করুন।

স্টেপ-৩ : ফি প্রদান ও চূড়ান্ত জমা

পুনর্নিরীক্ষণের জন্য ফি পরিশোধ করা এই প্রক্রিয়ার শেষ ধাপ।

আবেদন ফি : প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা (TK 150/-) হারে ফি প্রযোজ্য হবে।

পেমেন্ট মাধ্যম : ফি পরিশোধের জন্য আপনি বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট অথবা টেলিটক মোবাইল সিমের যেকোনোটি ব্যবহার করতে পারেন।

আবেদন নিশ্চিতকরণ : সফলভাবে ফি পরিশোধ করার পর আবেদনের পোর্টালে ফিরে এসে অবশ্যই ‘জমা দিন’ (Submit) বাটনে ক্লিক করে আবেদনটি নিশ্চিত করুন।

ফল পুনর্নিরীক্ষণসংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতা

ফি ফেরত নেই : একবার ফি জমা দিলে আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

সময়সীমা : আবেদন শুরু হবে ১৭ অক্টোবর থেকে এবং চলবে ২৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এই সময়ের মধ্যে অবশ্যই আবেদন শেষ করতে হবে।

অতিরিক্ত বিষয় যোগ : ফি দিয়ে একবার জমা দেওয়ার পরেও চাইলে আরও কয়েকটি বিষয়ে আবেদন যুক্ত করা যাবে। সেক্ষেত্রে নতুনভাবে তথ্য পূরণ করতে হবে না।

ফল প্রকাশ : পুনর্নিরীক্ষণের ফল সাধারণত আবেদন শেষ হওয়ার প্রায় ৩০ দিনের মধ্যে প্রকাশিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

১০

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

১১

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

১২

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

১৩

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১৫

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১৬

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৭

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৮

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৯

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

২০