RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২৫, ৫:৩৬ অপরাহ্ন

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে কালীগঞ্জে দিনব্যাপী নানা আয়োজন

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার নছর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৫ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মেহেদী ইমাম, সহকারী কমিশনার (ভূমি), কালীগঞ্জ, লালমনিরহাট।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাবা লায়লা আক্তার বানু, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, কালীগঞ্জ, লালমনিরহাট এবং হোসনে মাহবুবা বেগম, সভাপতি, পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা), কালীগঞ্জ, লালমনিরহাট।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ফিরোজা বেগম, নির্বাহী পরিচালক, পারিবারিক আয় উন্নয়ন মহিলা সংস্থা (ফিডা), কালীগঞ্জ, লালমনিরহাট।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ রবিউল ইসলাম, সিনিয়র শিক্ষক, তুষভান্ডার নছর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, লালমনিরহাট।

ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল লক্ষ্য স্থির , আত্মরক্ষা খেলা ( একে অন্যের বেলুন ফাটানো) খেলা,  ভারসাম্য দৌড় খেলা। দিনব্যাপী এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে অংশ নেয়।

সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা পরিবেশন করে মনোজ্ঞ নৃত্য, গান ও আবৃত্তি। এর মধ্যে শিক্ষার্থী জয়ীতা রায় এর একক নৃত্য পরিবেশনা উপস্থিত দর্শক ও অতিথিদের মুগ্ধ করে।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের এ দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০