RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারী ২০২৫, ৫:২৭ অপরাহ্ন

ট্রাম্পের শপথ ও সিরিয়ার প্রত্যাশা, নতুন সম্পর্কের সম্ভাবনা?

সিরিয়ার হায়াত তাহরির আল শামের নেতা আহমেদ আল-শারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি, তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নত করার আশাবাদ ব্যক্ত করেছেন।

এক প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, সোমবার (২০ জানুয়ারি) ট্রাম্পের শপথ গ্রহণের দিন আহমেদ আল-শারা এক বিবৃতিতে বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন।’

২০১১ সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে গণতন্ত্রপন্থি বিক্ষোভ দমন করার পর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশ সিরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর, গত বছরের ডিসেম্বরে আসাদের পতনের পর চলতি বছরের জানুয়ারিতে ওয়াশিংটন মানবিক সহায়তা সহজ করতে সিরিয়ার শাসক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে লেনদেনের জন্য ছয় মাসের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

সিরিয়া যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিষেধাজ্ঞাগুলো সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ পাঠ করান মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মাধ্যমে, এক মেয়াদ বিরতির পর দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করলেন ট্রাম্প।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ক্যাপিটল হিলের রোটান্ডা কক্ষে, যেখানে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। প্রথমে জে ডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন, এরপর শপথ গ্রহণ করেন ট্রাম্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১০

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১১

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১২

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৬

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৭

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৮

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

২০