RCTV Logo ডেক্স নিউজ
২১ জানুয়ারী ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যার সমাধান হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়

সোমবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

সীমান্তে শান্তি বজায় রাখার জন্য বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি কাঠামোর অধীনে গঠনমূলক আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান করা উচিত বলে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে। চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়।

গণমাধ্যমের খবর অনুযায়ী, শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে শূন্যরেখার কাছে ভারতীয় নাগরিকদের সঙ্গে সংঘর্ষে তিন বাংলাদেশি আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

এর আগে, গত ৭ জানুয়ারি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) চৌকা সীমান্তের শূন্যরেখা বরাবর একটি কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয়এবং উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাসের শেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দেখা গেছে, বিএসএফ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। বিজিবির কাছে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নেই। তাদের কাছে শুধু প্রাণঘাতী অস্ত্র আছে। এমন বাস্তবতায় বিজিবির জন্য কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড কেনার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি অনুযায়ী তারা ব্যবহার করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০