RCTV Logo ‎কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২:৩৯ অপরাহ্ন

বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে নিম্নাঞ্চল ডুবে, তলিয়ে গেছে আমন-সবজি ক্ষেত

ছবিঃ আরসিটিভি

টানা চার দিনের ভারি বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। ব্রহ্মপুত্র ও ধরলা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও তিস্তা ও দুধকুমার নদীর পানি কমে আপাতত স্থিতিশীল রয়েছে। তবে জেলার নিম্নাঞ্চলের চরগুলো এখনো পানির নিচে থাকায় কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

‎কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বন্যায় জেলার ১৭০ হেক্টর জমির ফসল পানির নিচে। এর মধ্যে রোপা আমন ১২০ হেক্টর, শাক-সবজি ৪৫ হেক্টর এবং মাষকলাই ৫ হেক্টর ক্ষতিগ্রস্ত হতে পারে।

‎আজ বৃহস্পতিবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ১৩ সেন্টিমিটার এবং নুনখাওয়া পয়েন্টে ১৪ সেন্টিমিটার বেড়েছে। ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ২ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে। অন্যদিকে, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ১ সেন্টিমিটার কমে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচে এবং দুধকুমার নদীর পানি পাটেশ্বরী পয়েন্টে ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে।

‎‎নাগেশ্বরীর কৃষক খন্দকার হোসেন বলেন, ‘ভারী বৃষ্টিপাতের কারণে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। নিচু এলাকার ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে।’

‎রাজারহাট উপজেলার তিস্তা নদী পাড়ের কৃষক আবুল মিয়া জানান, ‘তিস্তার পানি কিছুটা কমলেও আমার মাষকলাই ক্ষেত এখনো ডুবে আছে। সবজি ক্ষেতও নষ্ট হয়ে গেছে।’

‎কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক আসাদুজ্জামান বলেন, ‘‘পানি এখনও নিচু চরাঞ্চল থেকে নামেনি। ফলে রোপা আমন, শাকসবজি ও মাষকলাইসহ অন্তত ১৭০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।’’

‎এদিকে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতলে বাড়তে পারে। এতে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে এবং ধরলা নদী সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে। ফলে জেলার নিম্নাঞ্চলের মানুষজন নতুন করে প্লাবনের শঙ্কায় রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১১

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১২

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৩

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৪

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৫

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

১৬

মেসির দিকে তাকিয়ে ট্রাম্প বললেন— তুমিই বিশ্বের সেরা ফুটবলার

১৭

আল আকসা মসজিদে জুমার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা

১৮

ইরান যুদ্ধের অজুহাত, নাটোরে চাহিদা অনুযায়ী জ্বালানি দিচ্ছে না পাম্পগুলো

১৯

প্রবাসীর বাড়িতে রাতের আঁধারে ২টি গরু চুরি

২০