RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৫, ২:৩২ অপরাহ্ন

ফেলানী হত্যার এক যুগ পর ছোট ভাই বিজিবিতে চাকরি পেলেন

ছবিঃ আরসিটিভি

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত কিশোরী ফেলানীর মৃত্যুর এক যুগ পর এবার তার ছোট ভাই বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) যোগ দিলেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) আয়োজিত নিয়োগ পরীক্ষায় ফেলানীর ছোট ভাই অংশগ্রহণ করে উত্তীর্ণ হন। পরে আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র প্রদান করেন। আগামীকাল ১৯ সেপ্টেম্বর তিনি প্রশিক্ষণ কেন্দ্রে যোগ দেবেন।

অনুষ্ঠানে লালমনিরহাট ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “বিজিবি সর্বদা ফেলানীর পরিবারের পাশে রয়েছে। সীমান্তে ফেলানী হত্যার মতো নৃশংস ঘটনা আর যেন না ঘটে সে বিষয়ে আমরা সবসময় সতর্ক।” তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ শেষে ফেলানীর ভাই একজন যোগ্য বিজিবি সদস্য হিসেবে দেশমাতৃকার সেবায় নিজেকে নিবেদিত করবেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি ভারতের কুচবিহার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারান কিশোরী ফেলানী খাতুন। তার লাশ কাঁটাতারে ঝুলে থাকা অবস্থার মর্মস্পর্শী দৃশ্য দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের দাবিতে লড়াই চালিয়ে আসছে তার পরিবার।

ফেলানীর ছোট ভাইয়ের বিজিবিতে চাকরি পাওয়ার বিষয়টি পরিবার ও স্থানীয়দের কাছে এক আশার আলো হয়ে এসেছে। তাদের বিশ্বাস, দেশের জন্য জীবন উৎসর্গ করা বোনের অসমাপ্ত স্বপ্ন একদিন সে পূর্ণ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি

গোবিন্দগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিরল সীমান্তে বিজিবির অভিযানে ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার

দিনাজপুরে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল ভারত?

সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

দেশের বাঁজারে রুপার দামে বড় পতন

ইরাকে মার্কিন ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা

১০ হাজার টাকার ঋণ থেকে ১৫ লাখ টাকার খামার: লালপুরের মুর্শিদা এখন সফল উদ্যোক্তা

১০

পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কসমেটিকস ও কাপড়ের দাম নিয়ে অনিয়ম

১১

আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ নারী ফুটবল দল

১২

দেশের বাঁজারে স্বর্ণের দামে বড় পতন

১৩

দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

১৪

করোনা মহামারির পর সর্বোচ্চ বাড়ল তেলের দাম

১৫

আজ ০৯ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

১৬

নামাজের সময়সূচি – ০৯ মার্চ ২০২৬

১৭

ওসির বিরুদ্ধে চলছিল মানববন্ধন, সেখানে গিয়ে নিজেই দাঁড়ালেন ওসি

১৮

হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

১৯

ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী নির্ধারণ করেছে সরকার

২০