RCTV Logo নিজস্ব প্রতিবেদক
২৮ অগাস্ট ২০২৫, ২:০৭ অপরাহ্ন

দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’

ছবি : সংগৃহীত

তিন দফা দাবিতে দেশজুড়ে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বুধবার রাতে আন্দোলনরত প্ল্যাটফরম ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেয়।

ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেন। ফলে বিভিন্ন বিভাগের শ্রেণিকক্ষ ফাঁকা পড়ে থাকতে দেখা গেছে।

আন্দোলনকারীরা জানান, ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচার না হওয়া এবং তাদের উত্থাপিত সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

এর আগে বুধবার সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে দুপুরে তারা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র উদ্দেশ্যে রওনা হলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে বহু শিক্ষার্থী আহত হন।

পরবর্তীতে বিকেল সাড়ে ৫টায় শিক্ষার্থীরা আবারও শাহবাগে সমবেত হন এবং রাত সাড়ে ১০টার দিকে দেশজুড়ে সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে সেখান থেকে সরে যান।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

১. নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ দিতে হবে এবং ন্যূনতম যোগ্যতা হতে হবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং।
২. দশম গ্রেডে বর্তমানে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন; সেখানে উচ্চ ডিগ্রিধারীদেরও আবেদন করার সুযোগ দিতে হবে।
৩. কেবল বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাই ‘প্রকৌশলী’ বা ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবেন—এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির তেলের খনি লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা

যেসব দেশের জন্য হরমুজ প্রাণালী খুলে দিল ইরান

আজ ০৭ মার্চ, দিনটি কেমন যাবে আপনার?

নামাজের সময়সূচি – ০৭ মার্চ ২০২৬

জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান, আনা হচ্ছে নতুন অস্ত্র

গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলে আছেন যারা

নজরকাড়া লুকে আরিফিন শুভ, আসছে ‘জাজ সিটি’

ঠাকুরগাঁওয়ে ১৫০ বছরের পুরনো ‘জিনের মসজিদ’

১০

বিজিবির ধাওয়া খেয়ে সীমান্ত পেরিয়ে পালাল চোরাকারবারি, জব্দ জিরা ও সিরাপ

১১

ঢাকা মেডিকেলের নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার

১২

সেন্টমার্টিনে জেলের জালে মিলল ২০০ কেজির বোল মাছ

১৩

জুমার দিন ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে তেলআবিব, একাধিক বিস্ফোরণ

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ইরানের দিকে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র

১৫

কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

১৬

ফেব্রুয়ারিতে সড়কে ৪৪৭ জনের মৃত্যু

১৭

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

১৮

ইরানের ক্লাস্টার ব্যালাস্টিক মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত

১৯

স্বর্ণের সঙ্গে রুপার দামেও পতন, ভরি কত?

২০