RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৫, ২:১৮ অপরাহ্ন

জোড়া শরীরে জন্ম নেয়া জমজ মনি-মুক্তার ১৬তম জন্মদিন আজ

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় জোড়া লাগা অবস্থায় জন্ম নিয়েছিল দুই যমজ কন্যা মনি ও মুক্তা। জন্মের পর চিকিৎসকদের বিশেষ ব্যবস্থায় অপারেশনের মাধ্যমে তাদের আলাদা করা হয়। সে সময় সারাদেশে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে দিনাজপুরের এই দুই বোন।

‎আজ শুক্রবার (২২ আগস্ট) তাদের জন্মদিন। ১৫ বছর পূর্ণ করে মনি-মুক্তা পা রাখছে ১৬ বছরে। এ বিশেষ দিনকে ঘিরে তাদের পরিবারে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। প্রতিবছরের মতো এবারও পরিবার, আত্মীয়-স্বজন ও স্থানীয়রা জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছেন।

‎পারিবারিক সূত্রে জানা গেছে নানা প্রতিকূলতার মধ্যেও তারা পড়াশোনা চালিয়ে যাচ্ছে। বর্তমানে তারা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। সুস্থ-স্বাভাবিক জীবনযাপনের জন্য পরিবার ও সমাজের সহযোগিতা প্রত্যাশা করছে মনি-মুক্তা।

‎স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন মনি-মুক্তা দিনাজপুরের গর্ব। তারা যেন স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে এবং শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে সে জন্য সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন।

‎এদিকে জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমেও মনি-মুক্তাকে নিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই। সবাই আশা করছেন ভবিষ্যতে তারা পড়াশোনায় সফল হয়ে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১০

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১১

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১২

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৬

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৭

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৮

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

২০