RCTV Logo দিনাজপুর প্রতিনিধি
১৫ অগাস্ট ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

‎দিনাজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবিঃ আরসিটিভি

দিনাজপুরে শুরু হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”।

‎শুক্রবার (১৫ আগষ্ট) বিকেলে শহরের ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

‎ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক আবু তাহের। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, সাবেক জেলা দলের ফুটবলার ও ক্রীড়া সংগঠক কাজী মাহমুদ হোসেন লিটু, জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, ঈদগাহ বস্তি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাইদ মজুমদার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুজার সেতু প্রমুখ।

‎টুর্নামেন্টের সার্বিক পরিচালনায় রয়েছেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রুবেল ইসলাম এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিজার রহমান তপু।

‎আট দলের অংশগ্রহণে শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মাসিমপুর একাদশ ও বড়মাঠ একাদশ। প্রথমার্ধে মাসিমপুর একাদশ ১-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে বড়মার একাদশ সমতায় ফেরে। নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৯-৮ গোলে জয় পেয়ে ম্যাচ জিতে নেয় মাসিমপুর একাদশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তায় মাছ ধরতে গিয়ে জালে আটক ৭ ফুট লম্বা অজগর

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

২৭ জুলাই থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

গাইবান্ধায় ডুবেছে আমন বীজতলা: কপালে চিন্তার ভাঁজ কৃষকের

ঠোঁট ও তালুকাটা শিশুদের পুনর্বাসনে জাতীয় কর্মসূচি পালন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবি

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১০

জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১১

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান

১২

আট অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

১৩

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৪

পাঁচ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর

১৬

মেসির দলে যোগ দিলেন ব্রাজিলের কাসেমিরো

১৭

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

১৮

আজ ২২ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৯

নামাজের সময়সূচি – ২৩ জুলাই ২০২৬

২০