RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ৩:১৭ অপরাহ্ন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ‘কূটনৈতিক সাফল্য’ পাকিস্তানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) পহেলগাঁও হামলা নিয়ে প্রকাশিত বিবৃতিতে কঠোর ভাষা ব্যবহৃত না হওয়ায় ভারতের কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধাক্কা লেগেছে বলে মনে করা হচ্ছে। এতে পাকিস্তানের সক্রিয় কূটনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সোমবার (২৮ এপ্রিল) দ্য নিউজ ডট কম-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের পুলওয়ামা হামলার সময় জাতিসংঘে যে ধরনের কঠোর ভাষা প্রয়োগ করা হয়েছিল, এবারে তা ব্যবহার করা হয়নি।

ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরে (আইআইওজেকেকে) পর্যটকদের ওপর হামলায় নিহতের সংখ্যা ২৬ জনে পৌঁছালেও জাতিসংঘের বিবৃতিতে সরাসরি ভারতের নাম উল্লেখ করা হয়নি; বরং শুধু ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ’ শব্দগুচ্ছ ব্যবহৃত হয়েছে।

বিবৃতির খসড়া যুক্তরাষ্ট্র প্রস্তাব করেছিল, তবে তা অনুমোদিত হয়নি। এর ফলে ভারত তার প্রত্যাশিত সমর্থন পায়নি।

২২ এপ্রিল হামলার পর থেকেই দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। নয়াদিল্লি সিন্ধু জলচুক্তি (ইন্দাস ওয়াটার্স ট্রিটি) সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিলে, এর জবাবে পাকিস্তান তার আকাশসীমা ভারতীয় এয়ারলাইনের জন্য বন্ধ করে দেয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হামলাকে ‘দুঃখজনক’ আখ্যায়িত করে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য তদন্তের আহ্বান জানিয়েছেন এবং তদন্তে পাকিস্তানের অংশগ্রহণের প্রস্তাব দিয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, পাকিস্তান কূটনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। তারা জাতিসংঘের বিবৃতিতে বিতর্কিত কিছু শব্দ অন্তর্ভুক্ত হওয়া রোধ করতে সক্ষম হয়েছে। বিশেষ করে ভারতের প্রচেষ্টাকে ব্যর্থ করে ‘পহেলগাঁও’ শব্দের পরিবর্তে ‘জম্মু ও কাশ্মীর’ শব্দ যুক্ত করাতে পেরেছে—যা অঞ্চলটির বিতর্কিত মর্যাদার বিষয়টি আন্তর্জাতিকভাবে আবারও স্মরণ করিয়ে দিয়েছে।

এছাড়া, হামলার বিষয়ে ভারত প্রকাশ্যে দ্রুত নিন্দা প্রকাশ করতে ব্যর্থ হয়। জাতিসংঘের বিবৃতিতে বলা হয়েছে, সংস্থা অঞ্চলটির পরিস্থিতি গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে এবং পাকিস্তান ও ভারত উভয় দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, যাতে উত্তেজনা আরও বৃদ্ধি না পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ‎

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত

মেহেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ১৭

হাম ও উপসর্গে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

বোচাগঞ্জে অটো রাইস মিল মালিক নিহত, সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে

সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে: কৃষিমন্ত্রী

মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলতে চান তরুণ স্প্যানিশ ফুটবলার

গাইবান্ধায় তিস্তামুখ-বাহাদুরাবাদ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

যুক্তরাষ্ট্র-ইরানের শান্তিচুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ

১০

ব্রাজিলের বিপক্ষে খেলা মরক্কো একাদশের সবারই জন্ম দেশের বাইরে

১১

এক সপ্তাহে হামে মৃত্যু শূন্যে নেমে এসেছে : স্বাস্থ্যমন্ত্রী

১২

ক্লান্তি দূর করে যেসব পানীয়

১৩

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা কাল

১৪

দুই ফরমেশনে আর্জেন্টিনার শেষ অনুশীলন, স্কালোনির শুরুর একাদশ রহস্যঘেরা

১৫

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ফল, নতুন কারিকুলামে কমবে কোচিং নির্ভরতা

১৭

নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

২০