RCTV Logo বিনোদন ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ৩:১২ অপরাহ্ন

দীপিকার সৌন্দর্যের রহস্য ‘হাইফু’: কীভাবে কাজ করে এই পদ্ধতি

বয়সের ছাপ কে চায়? বলিউড তারকা দীপিকা পাড়ুকোনও চাননি চেহারায় বার্ধক্যের ছাপ পড়ুক। তাই নিজের সৌন্দর্য ধরে রাখতে তিনি বেছে নিয়েছেন ‘হাইফু’ পদ্ধতি। এর মাধ্যমে তিনি চিরসবুজ এবং প্রাণবন্ত উপস্থিতি বজায় রাখছেন। কিন্তু এই ‘হাইফু’ আসলে কী? এবং এটি কীভাবে কাজ করে?

ভারতের গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, হাইফু (HIFU) শব্দের পূর্ণরূপ হলো High Intensity Focused Ultrasound। দীপিকা এই থেরাপি গ্রহণ করেছিলেন তাঁর আসন্ন সিনেমা ‘সিংগম এগেইন’–এর শুটিং চলাকালে। এটি এক ধরনের বিশেষ নন-ইনভেসিভ থেরাপি, যা ছুরি-কাঁচি ছাড়াই ত্বকে কাজ করে এবং অনেক ক্ষেত্রেই সার্জারির চেয়ে বেশি কার্যকর হিসেবে বিবেচিত হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা বলেন, তিনি সার্জারির মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধির পক্ষপাতী নন। তাঁর মতে, ছুরি-কাঁচির নিচে বসলে মুখের স্বাভাবিক কাঠামো নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তিনি মনে করেন, প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই দীপিকা বেছে নিয়েছেন হাইফু, যা কম ঝুঁকিপূর্ণ এবং কার্যকর একটি পদ্ধতি।

হাইফু হলো উন্নত প্রযুক্তির একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে ত্বকের গভীরে আল্ট্রাসাউন্ড তরঙ্গ প্রয়োগ করা হয়। এটি ত্বকে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে, যার ফলে বলিরেখা মুছে গিয়ে ত্বক আরও টানটান ও মসৃণ হয়ে ওঠে। শুধু মুখ নয়, গলা, হাত, বুক এবং ঊরুতেও এই থেরাপি প্রয়োগ করা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের ঝুলে যাওয়া ও বলিরেখার যে সমস্যা দেখা দেয়, তা হাইফু পদ্ধতির মাধ্যমে অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

ত্বক বিশেষজ্ঞ ডা. শরিফা চৌসের মতে, হাইফু থেরাপি বোটক্স বা ফিলারের তুলনায় অনেক বেশি নিরাপদ। কারণ বোটক্স বা ফিলারের ক্ষেত্রে অবাঞ্ছিত পরিবর্তন কখনো কখনো স্থায়ী হয়ে যেতে পারে। কিন্তু হাইফু পদ্ধতিতে সেই ঝুঁকি তুলনামূলকভাবে কম এবং প্রয়োজনে ফলাফল সংশোধনও করা সম্ভব।

‘কুড়িতে বুড়ি আর চল্লিশে চালশে’—বাংলার এই পুরনো প্রবাদ দীপিকার ক্ষেত্রে যেন খাটে না। চল্লিশের কোঠায় পা দিয়েও দীপিকা আজও নিজের সৌন্দর্য ও স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত সচেতন। তাঁর এই সচেতনতা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা জটিলতা, প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

আমিরাত-কুয়েত-ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান

নাটোরে মাটির নিচে ট্যাংকে লুকানো ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার, ব্যবসায়ীকে জরিমানা

বোচাগঞ্জে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন আটক

১৫ বিজিবির অভিযানে ভারতীয় কাপড় ও জিরা জব্দ

হাজার কোটি টাকা খরচে সেচ ক্যানেল, তবুও পানি পাচ্ছে না কৃষক 

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন: জ্বালানিমন্ত্রী

ফাইনাল ভেস্তে গেলে কার হাতে উঠবে শিরোপা?

পানির নিচে চলে যেতে পারে ৩৭ শতাংশ ভূমি

১০

ইরাকের কুর্দি-অধ্যুষিত অঞ্চলে আইআরজিসির হামলা

১১

ধুরন্ধর টু’র ট্রেলার প্রকাশ, আরও ভয়ঙ্কর হচ্ছেন রণবীর

১২

আজও মধ্যপ্রাচ্যের ২০টি ফ্লাইট বাতিল

১৩

৯ বছরের শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, আটক ৬

১৪

খাবার স্যালাইন ভেবে কীটনাশক পান, একই পরিবারের আহত ৪ 

১৫

স্বস্তির জয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

১৬

টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির আভাস

১৭

বিশ্বকাপের ১০০ দিন আগে ‘গুরুতর চোট’ পেলেন রোনালদো

১৮

‘কিং’ সিনেমা অ্যাকশনে চমকে দেবেন শাহরুখ

১৯

অস্ত্রের উৎপাদন ৪ গুণ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

২০