RCTV Logo আন্তর্জাতিক ডেস্ক
৮ জুলাই ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

বিশ্ব বাজারে ফের বাড়ল তেলের দাম

ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলা ও ইরানের ওপর তেল-সংক্রান্ত নিষেধাজ্ঞায় দেওয়া সাময়িক ছাড় প্রত্যাহারের পর আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম।

বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হওয়ায় বুধবার (৮ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৬ দশমিক ৪৮ ডলারে পৌঁছেছে, যা গত ২৩ জুনের পর সর্বোচ্চ।

সম্প্রতি যুদ্ধ-পূর্ব পর্যায়ে ফিরে আসা তেলের দাম আবার বাড়তে শুরু করেছে। বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে নতুন সংঘাত বিশ্ববাজারে অস্থিরতা বাড়িয়ে তুলেছে।

একই সঙ্গে এশিয়ার শেয়ারবাজারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। টোকিও ও সিউলে বড় ধরনের দরপতন হলেও তাইপে ও হংকংয়ের বাজারে সূচক ঊর্ধ্বমুখী ছিল।

তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে যুক্তরাষ্ট্র, কাতার ও সৌদি আরব। এর জেরে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় এবং ইরানি তেল রপ্তানির ওপর দেওয়া ৬০ দিনের নিষেধাজ্ঞা-ছাড়ও বাতিল করে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজে হামলার জবাব দিতেই এ অভিযান শুরু হয়েছে।

যদিও তেহরান সরাসরি হামলার দায় স্বীকার করেনি, তবে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে দুদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তিনি ইরানের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় ‘দৃঢ় পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারিও দেন।

অস্ট্রেলিয়ার আইজি মার্কেটসের বিশ্লেষক টনি সাইকামোর বলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের মতবিরোধ এখনও সমাধান হয়নি। ফলে সাম্প্রতিক হামলার পর পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এমএসটি ফাইন্যান্সিয়ালের জ্বালানি গবেষণা বিভাগের প্রধান সল কাভোনিকের মতে, হরমুজ প্রণালিতে ঝুঁকি অব্যাহত থাকায় এবং জরুরি তেল মজুত ছাড় কমে আসায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কিছুদিন উচ্চ পর্যায়েই থাকতে পারে। তার আশঙ্কা, ইরান যদি প্রণালির ওপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালায়, তবে দীর্ঘ সময় বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ

প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ কাটিয়ে উন্মুক্ত হচ্ছে ওপেনএআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেল

কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধায় ডিবির অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

বিশ্ব বাজারে ফের বাড়ল তেলের দাম

সুইজারল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনাকে

চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু 

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্ট ভাড়া নিচ্ছেন না মালিকরা

১০

হরমুজের আশপাশে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

১১

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

১২

তারেক রহমানের কাজে ৭৫ শতাংশ মানুষের ইতিবাচক সাড়া, সমর্থনে শীর্ষে রংপুর বিভাগ

১৩

চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

১৪

আলিফ মাহমুদ হত্যার বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

থাইল্যান্ডের হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জুলাই বিপ্লবের সাংবাদিক রায়হান

১৬

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

১৭

খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

১৮

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

১৯

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা

২০