RCTV Logo আরসিটিভি ডেস্ক
৮ জুলাই ২০২৬, ২:৩৯ অপরাহ্ন

চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু 

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভারী বর্ষণে পাহাড়ধসে দশ মাস বয়সী আশরাফুল ইসলাম তানভীর নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড়ধসে দেয়াল চাপা পড়ে ওই শিশুর মৃত্যু হয়।

নিহত আশরাফুল ইসলাম তানভীর জঙ্গল সলিমপুর এলাকার ৬ নং সমাজের মো. মহিন উদ্দীনের পুত্র। ‎ ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টির কারণে জঙ্গল সলিমপুরে পাহাড়ের একটি অংশ ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এই সময় ঘরের ভিতরে অবস্থান করছিলেন শিশু আশরাফুল ইসলাম তানভীর ও তার মা। পাহাড় ধ্বসের মাটি ঘরের ওপরে পড়াতে গাছের খুঁটি শিশুর মাথায় গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। এই ঘটনা আহত হয়েছে শিশুটির মা। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেন। ‎ ‎উল্লেখ্য, বর্ষা মৌসুমে চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে প্রায়ই পাহাড়ধসের ঘটনা ঘটে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে গড়ে ওঠা বসতিগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। ফলে প্রাণহানি এড়াতে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি পাহাড় সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) উত্তর কুমার রাজবংশী জানান, সকালে পাহাড়ের পাদদেশে বসতঘরে পাহাড় ধসে পড়লে ঘটনাস্থলেই মৃত্যু হয় তানভীরের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কিন্তু তার আগেই পরিবারের সদস্যরা ধর্মীয় রীতি অনুযায়ী শিশুটির দাফন সম্পন্ন করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ

প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার

ময়মনসিংহে ৯ ঘণ্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগে নগরবাসী

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্বেগ কাটিয়ে উন্মুক্ত হচ্ছে ওপেনএআইয়ের সবচেয়ে শক্তিশালী মডেল

কু‌ড়িগ্রা‌মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাইবান্ধায় ডিবির অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

বিশ্ব বাজারে ফের বাড়ল তেলের দাম

সুইজারল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড স্বস্তি দিচ্ছে আর্জেন্টিনাকে

চট্টগ্রামে পাহাড়ধসে শিশুর মৃত্যু 

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্ট ভাড়া নিচ্ছেন না মালিকরা

১০

হরমুজের আশপাশে ইরানের ৮০টি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা

১১

২০ বছর পর ফের মিশরের মঞ্চ মাতাবেন শাকিরা

১২

তারেক রহমানের কাজে ৭৫ শতাংশ মানুষের ইতিবাচক সাড়া, সমর্থনে শীর্ষে রংপুর বিভাগ

১৩

চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী

১৪

আলিফ মাহমুদ হত্যার বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

থাইল্যান্ডের হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জুলাই বিপ্লবের সাংবাদিক রায়হান

১৬

আর্জেন্টিনা সমর্থকদের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

১৭

খামেনির দাফন প্রক্রিয়ার মধ্যেই ইরানের ৮০ লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা

১৮

চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত

১৯

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা

২০