RCTV Logo আরসিটিভি ডেস্ক
৬ জুলাই ২০২৬, ১:১৩ অপরাহ্ন

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৫ আগস্ট রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট দ্বিতীয় ইউনিটের উদ্বোধন করবেন।

রোববার (৫ জুলাই) হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হাসপাতালটির দ্বিতীয় ইউনিট উদ্বোধনের পাশাপাশি এটি পরিদর্শন করবেন। তার সফরের মাধ্যমে হাসপাতালের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে বিকেন্দ্রীকরণ করা হবে। এর ফলে উন্নত চিকিৎসাসেবা পেতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আর ঢাকায় আসতে হবে না। জেলা ও গ্রামপর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে সরকার সবার সহযোগিতা কামনা করছে বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।

তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীকে সহযোগিতা না করলে তিনি সফল হতে পারবেন না। তিনি পলিসি দেবেন এবং আমরা তা বাস্তবায়ন করব। আমরা তাকে সহযোগিতা করব। প্রধানমন্ত্রী যেখানে সৃষ্টির সম্ভাবনা দেখেন, সেখানে ঝাঁপিয়ে পড়েন সেটাকে আরও বিকশিত করতে।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত দুই মাস ধরেই ডেঙ্গু মোকাবিলার প্রস্তুতি চলছে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্টদের নিয়ে প্রতিটি জেলায় সমন্বিত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখা হয়েছে। মশার লার্ভা ধ্বংসে প্রয়োজনীয় ট্যাবলেট সরবরাহ এবং উড়ন্ত মশা নিধনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে তিন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

লালমনিরহাট সীমান্তে বিজিবির অভিযানে ৫১৪ বোতল ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গাইবান্ধায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩৩৪২, চলছে উদ্ধার অভিযান

অভিনেতা জাহের আলভীর জামিন নামঞ্জুর

১৫ আগস্ট নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মেসি-এমবাপের পর হালান্ড, ইতিহাসে প্রথমবার এমন রেকর্ডের জন্ম

সব হাসপাতালে নরমাল ডেলিভারি রুম স্থাপন না হলে লাইসেন্স বাতিল

‎দিনাজপুরে বিজিবির অভিযানে কোটি টাকার দুষ্প্রাপ্য প্রত্নবস্তু উদ্ধার

বিশ্বকাপ থেকে বিদায় নিয়েও ৩৬৭ কোটি টাকা পাচ্ছে ব্রাজিল

১০

ঠাকুরগাঁওয়ে প্রেমিকার বিয়ের আসরে গিয়ে প্রেমিকের বিষপান

১১

নামাজের সময়সূচি – ০৬ জুলাই ২০২৬

১২

আজ ০৬ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

১৩

কুড়িগ্রামে পানিতে ডুবে দ্বিতীয় শ্রেণির দুই ছাত্রীর মৃত্যু

১৪

বোচাগঞ্জে দুদকের উদ্যোগে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

বিশ্বকাপে ব্রাজিল-নরওয়ে ম্যাচে বড় আকর্ষণ হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ

১৬

গঙ্গাচড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে গাছে ধাক্কা, এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

১৭

খানসামায় পুকুরে ডুবে ১৬ মাস বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮

৬ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে মন্দিরের সভাপতি গ্রেপ্তার

১৯

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

২০