RCTV Logo আরসিটিভি ডেস্ক
৫ জুলাই ২০২৬, ২:২৫ অপরাহ্ন

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

ছবিঃ সংগৃহীত

যশোরের মনিরামপুরে নবম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) উপজেলার জয়নগর জামতলায় এ ঘটনা ঘটে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন বখাটের উত্যক্তের শিকার হচ্ছিল। শনিবার প্রাইভেট পড়তে যাওয়ার সময় জয়নগর জামতলা এলাকায় তাকে একা পেয়ে স্থানীয় সমীরসহ কয়েকজন যুবক জোর করে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের পুরো ঘটনা জানায় ওই শিক্ষার্থী।

ঘটনার পর ভুক্তভোগীর ভাই বাদী হয়ে মনিরামপুর থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সমীরকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীকে ডাক্তারি পরীক্ষার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের ফরেনসিক বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, ধর্ষণের আলামত সংগ্রহের পাশাপাশি তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই তারা তৎপরতা শুরু করেন। প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি অপর অভিযুক্তদের শনাক্ত করতে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

যুদ্ধবিরতির মধ্যেও সামরিক প্রস্তুতি জোরদার করছে ইরান

নাটোরে ৩০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় সেলেসাওরা, ‘সে খুবই বিপজ্জনক’

মানবিক সহায়তায় অ্যাম্বুলেন্স সেবার হাত বাড়িয়ে দিলেন চেয়ারম্যান জহুরুল ইসলাম 

সাঘাটায় বাজারের রাস্তা দখল করে ব্রয়লার মুরগির দোকান সহ অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষে অভিযোগ 

যশোরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

নীলফামারীতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু 

জুনে সড়ক-রেল ও নৌপথে দুর্ঘটনায় নিহত ৪৬৩

১০

দিনাজপুরে পূবালী ব্যাংকের ৩ দিনের ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

১১

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে মেসি

১২

উপশহর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

১৩

‎ভোগনগরে বাইতুল আমান জামে মসজিদের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১৪

নরওয়ের ম্যাচে ব্রাজিল দলে বড় পরিবর্তনের আভাস

১৫

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

১৬

আজ আমির খানের বিয়ে

১৭

নিউইয়র্কের মাঠে নেইমার-ভিনিসিয়ুস জুটি!

১৮

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

১৯

নাটোরে ৩৫ ফুট কালী প্রতিমাকে ঘিরে তিন দিনের ঐতিহ্যবাহী পূজা ও মেলা 

২০