RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন

গাইবান্ধায় ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা দিলেন ২৫ জন শিক্ষার্থী

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের অনিয়মিতদের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

জানা গেছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় কেন্দ্রটির দুটি কক্ষে বসা নিয়মিত পরীক্ষার্থীদের কাছে ভুলবশত অনিয়মিত পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শেষে লিখিত প্রশ্নপত্র মিলিয়ে দেখার পর বিষয়টি নিশ্চিত হন পরীক্ষার্থী ও অভিভাবকরা। এ বিষয়ে পরীক্ষার্থীরা বলেন, আমাদেরকে ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। আমাদের ফলাফল এখন ঝুঁকিতে। অভিভাবকগণ বলেন, এমন ভুলে আমাদের সন্তানদের একটি বছর হারিয়ে যেতে পারে। আমরা এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার চাই।

 

ক্ষতিগ্রস্তদের মধ্যে সাঘাটা উপজেলার উদয়ন মহিলা ডিগ্রি কলেজ এবং ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ২৫ জন পরীক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে।

ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়টি জানার পর পরীক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষ এস. এম. আসাদুল ইসলামের কাছে অভিযোগ জানান। এ বিষয়ে অধ্যক্ষ বলেন, “যে প্রশ্নপত্রেই পরীক্ষা নেওয়া হোক, সেই প্রশ্নপত্রের ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। আমি এ বিষয়ে শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলেছি।”

 

এদিকে, ঘটনাটি জানাজানি হলে কলেজ প্রাঙ্গণে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় জমে যায়। তারা এ ধরনের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। ফুলছড়ি ফাঁড়ি পুলিশের ইনচার্জ (ওসি) মশিউর রহমান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

 

এ বিষয়ে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতাউর রহমান বলেন, “ভুল প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণের দায় সম্পূর্ণ কেন্দ্র সচিবের। বোর্ডের নির্দেশনা অনুযায়ী অনিয়মিত পরীক্ষার্থীদের আলাদা কক্ষে বসানোর কথা। পাশাপাশি প্রশ্নপত্র বিতরণের আগে তা যথাযথভাবে যাচাই—বাছাই নিশ্চিত করারও নির্দেশনা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, দগ্ধ গৃহবধূ রামেকে ভর্তি

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

বাড়ল সোনা ও রুপার দাম

ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগ, এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৮ শিক্ষার্থী

নামাজের সময়সূচি – ০৩ জুলাই ২০২৬

আজ ০৩ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯৩৭, বহিষ্কার ১

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো

কমলো এলপি গ্যাসের দাম

১০

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা

১১

বিরলে সমাজ সেবার আয়োজনে এতিমখানা ও দুস্থদের মাঝে চেক বিতরণ

১২

গাইবান্ধায় ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা দিলেন ২৫ জন শিক্ষার্থী

১৩

নাটোরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ট্রাক্টর জব্দ, গ্রেপ্তার ২

১৪

কুড়িগ্রামে প্রথমবার অতি উচ্চমাত্রার মাদক সহ গ্রেফতার ১

১৫

ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল ফেনসিডিল-সমজাতীয় মাদক জব্দসহ গ্রেফতার ১

১৬

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

১৭

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৫ মন্ত্রী

১৮

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১৯

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

২০