RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
২ জুলাই ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল ফেনসিডিল-সমজাতীয় মাদক জব্দসহ গ্রেফতার ১

ছবিঃ আরসিটিভি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৮৮ বোতল ফেনসিডিল-সমজাতীয় মাদক জব্দ এবং এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল পীরগঞ্জ উপজেলার ১০ নম্বর জাবরহাট ইউনিয়নের মাটিয়ানি গ্রামে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পূর্বমুখী টিনশেড সেমিপাকা গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ১১৭ বোতল এসকাফ, ৫৯ বোতল এমকেডিল এবং ১২ বোতল ফেনসিডিলসহ মোট ১৮৮ বোতল ফেনসিডিল-সমজাতীয় মাদক উদ্ধার করা হয়। একই সঙ্গে অভিযুক্ত মাদক ব্যবসায়ী আজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে পেশাদার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লাখ টাকার বেশি বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে অগ্নিকাণ্ডে দুই বসতঘর পুড়ে ছাই, দগ্ধ গৃহবধূ রামেকে ভর্তি

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

বাড়ল সোনা ও রুপার দাম

ফরম পূরণের টাকা আত্মসাতের অভিযোগ, এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি ৮ শিক্ষার্থী

নামাজের সময়সূচি – ০৩ জুলাই ২০২৬

আজ ০৩ জুলাই, দিনটি কেমন যাবে আপনার?

এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার

দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯৩৭, বহিষ্কার ১

দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যার পর ৬ টুকরো

কমলো এলপি গ্যাসের দাম

১০

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা

১১

বিরলে সমাজ সেবার আয়োজনে এতিমখানা ও দুস্থদের মাঝে চেক বিতরণ

১২

গাইবান্ধায় ভুল প্রশ্ন দিয়ে পরীক্ষা দিলেন ২৫ জন শিক্ষার্থী

১৩

নাটোরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ট্রাক্টর জব্দ, গ্রেপ্তার ২

১৪

কুড়িগ্রামে প্রথমবার অতি উচ্চমাত্রার মাদক সহ গ্রেফতার ১

১৫

ঠাকুরগাঁওয়ে ১৮৮ বোতল ফেনসিডিল-সমজাতীয় মাদক জব্দসহ গ্রেফতার ১

১৬

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

১৭

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৫ মন্ত্রী

১৮

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১৯

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুইবার মেটাল বেলজিয়াম

২০