RCTV Logo আরসিটিভি ডেস্ক
৩০ জুন ২০২৬, ৩:১০ অপরাহ্ন

ইকরার আত্মহত্যা : রিমান্ড শেষে কারাগারে অভিনেতা জাহের আলভী

ছবিঃ সংগৃহীত

ঢাকার মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ( ৩০ জুন) দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আবজাল হোসাইন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ আলভীর পক্ষে কোনো জামিন আবেদন না থাকায় দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আমরা আদালতে বলেছি এ ঘটনায় সুষ্ঠু তদন্তের জন্য আলভীর সঙ্গে আর যারা জড়িত তাদেরকে তদন্ত প্রতিবেদনে যুক্ত করা হোক।

মামলার তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে বলা হয়, গত ২৮ জুন স্বাস্থ্য পরীক্ষা শেষে আসামিকে ডিবি কার্যালয়ে নিয়ে বিভিন্নভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে মামলার তদন্তে সহায়ক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার তথ্যও মিলেছে বলে আবেদনে উল্লেখ করা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলেও জানানো হয়।

এর আগে গত বুধবার (২৪ জুন) এ মামলায় তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১৮ জুন আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। অন্যদিকে, গত ৪ জুন আরেক আসামি আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান।

গত ১ মার্চ বেলা পৌনে ১২টার দিকে বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অভিনেতা আলভীর স্ত্রী ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ খবর পেয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করাসহ বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এদিকে ইকরার আত্মহত্যার ঘটনায় শনিবার রাতেই মামলা করেন তার মামা শেখ তানভীর আহমেদ। মামলার অপর আসামি হলেন- আলভীর মা নাসরিন সুলতানা শিউলি। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ তার ভাগনি ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, বুধবার থেকে কার্যকর

ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অপরাধে ধর্ষকের যাবজ্জীবন

গোবিন্দগঞ্জ পৌরসভার ২০২৬–২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ

সৎ বাবা ও ভাইকে হত্যা, গ্রেপ্তার অপর ২ ভাই

ইকরার আত্মহত্যা : রিমান্ড শেষে কারাগারে অভিনেতা জাহের আলভী

ঠাকুরগাঁওয়ে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

১০

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড

১১

চার দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’

১২

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৩

কুড়িগ্রামে কমছে নদীর পানি,তীব্র হচ্ছে ভাঙন,আধা ঘন্টায় নদীর পেটে ২৫ ঘর

১৪

গাইবান্ধায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী আটক

১৫

বন্ধুত্ব থেকে দাম্পত্য, এবার একসঙ্গে বিসিএস ক্যাডার—নাটোরের বাদল ও জেরিনের অনন্য সাফল্যের গল্প

১৬

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

১৭

নামাজের সময়সূচি – ৩০ জুন ২০২৬

১৮

আজ ৩০ জুন, দিনটি কেমন যাবে আপনার?

১৯

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার

২০