RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
২৯ জুন ২০২৬, ৭:৩২ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফসলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা ও কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) দিনব্যাপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন, ফর নিউট্রিশন, এন্টারপ্রেনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে কংগ্রেসে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিজা আকতার সেবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের রংপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান, ও উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সরোয়ার জাহান।

বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন।

কংগ্রেসে শতাধিক কৃষক-কৃষাণী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

এসময় স্টলে উন্নত জাতের ফসল ও কৃষিপণ্য প্রদর্শন করা হয়। যা কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও পদ্ধতি সম্পর্কে আগ্রহ সৃষ্টি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে চাচা কে পিটিয়ে হত্যা, ভাতিজা গ্রেফতার

লাওতারো নাকি আলভারেজ, নকআউটে আর্জেন্টিনার ভরসা কে?

গোবিন্দগঞ্জে কৃষি বিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

নলডাঙ্গা পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ১০২ কোটি ২৫ লাখ টাকার বাজেট ঘোষণা

গাইবান্ধায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে মারধর ও ভাংচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন 

মির্জা আব্বাস সুস্থ হয়ে উঠছেন, নিচ্ছেন পায়ের থেরাপি

উইকেট তুলতে ব্যর্থ বাংলাদেশ, বড় লিডের পথে জিম্বাবুয়ে

ভেনেজুয়েলায় ভূমিকম্প: প্রায় ১ হাজার ৫০০ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজার

পাকিস্তানি ছেলের সাথে বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা

চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী

১০

লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ

১১

হার্টের রিং ও চোখের লেন্সের খরচ অর্ধেকে নেমে আসবে: প্রধানমন্ত্রী

১২

হঠাৎ কারাগারে অসুস্থ দীপু মনি, নেওয়া হলো ঢামেকে

১৩

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা

১৪

৪৭তম বিসিএসে ২১৬৭ ক্যাডার পদ শূন্য, কারণ জানাল পিএসসি

১৫

প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব বাজেট’ বললেন প্রধানমন্ত্রী

১৬

পাঁচ তারার স্বপ্ন বনাম সামুরাই সাহস

১৭

‎অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

১৮

জাপান ম্যাচের আগে নেইমারকে নিয়ে আশার বাণী আনচেলত্তির

১৯

সোনার দাম ভরিতে কমলো ৩ হাজার ২৬৬ টাকা

২০