RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

নন্দিনী হত্যা মামলায় বিনামূল্যে আইনি লড়াইয়ের ঘোষণা জনতার দলের

ছবিঃ আরসিটিভি

‎লালমনিরহাটের আদিতমারীতে সাত বছরের শিশু নন্দিনী হত্যাকাণ্ডের ঘটনায় তার পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে জনতার দল। দলটির চেয়ারম্যান (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শামিম কামাল নন্দিনীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শোকসন্তপ্ত স্বজনদের সমবেদনা জানান এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

‎সোমবার বিকেলে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ফলিমারী এলাকায় নন্দিনীর বাড়িতে গিয়ে তিনি বলেন, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে জনতার দলের আইনজীবীরা সম্পূর্ণ বিনামূল্যে মামলার আইনি লড়াই পরিচালনা করবেন। আইনজীবী জাকিউল হাসান সিদ্দিকি ও রাসেল নেতৃত্বে এ মামলা পরিচালিত হবে বলেও জানান তিনি।

‎এ সময় ব্রিগেডিয়ার জেনারেল শামিম কামাল প্রশাসনের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় ১,৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এ মামলায় যেন কোনো নির্দোষ ব্যক্তি হয়রানি বা গ্রেপ্তারের শিকার না হন এবং চাঁদাবাজির সুযোগ সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

‎তিনি আরও বলেন, নন্দিনীর পরিবারের আর্থিক ও সামাজিক দায়িত্ব জনতার দল গ্রহণ করবে। পরিবারের পাশে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দলটি কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
‎সাক্ষাৎকালে জনতার দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে প্রকল্পের বিল দিতে ১৫ শতাংশ কমিশন আদায়ের অভিযোগ পিআইও’র বিরুদ্ধে

নন্দিনী হত্যা মামলায় বিনামূল্যে আইনি লড়াইয়ের ঘোষণা জনতার দলের

খানসামায় ৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, চারা ও সার বিতরণ

পারিবারিক কলহের জেরে ঠাকুরগাঁওয়ে স্বামীকে ছুরিকাঘাত, হাসপাতালে চিকিৎসাধীন

চীনের পথে প্রধানমন্ত্রী

গাইবান্ধায় রাস্তার ড্রেনের ঢাকনা ভেঙে ‘মরণফাঁদ’: যেকোনো সময়  ঘটতে পারে দুর্ঘটনা

আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাইকৃত মোটরসাইকেল

গাইবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ শুরু

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে

বর্ষা ও বিলভ্রমণকে ঘিরে সিংড়ায় নৌকা তৈরির ধুম, ব্যস্ত কারিগররা

১০

দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

ফুলছড়ি চরাঞ্চলে গাঁজার গাছ উদ্ধার

১৩

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর ঘোষণা

১৪

গাইবান্ধায় যুব অধিকার পরিষদ নেতাকে হত্যাচেষ্টা, ছুরিকাঘাতে গুরুতর আহত

১৫

দিনাজপুরে আইনজীবী সারােয়ার জাহান হীরার উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদের মানববন্ধন

১৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৭

উলিপুরে ফুল সংগঠনে শিক্ষাবৃত্তি পেল ৪৯ শিক্ষার্থী 

১৮

 লালমনিরহাটে তিস্তার পানি কমেছে ৪৪ সেন্টিমিটার, তবুও রয়েছে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

১৯

অস্ট্রিয়ার ম্যাচের আগে নতুন লুকে মেসি-ডি পল

২০