RCTV Logo ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর ঘোষণা

ছবিঃ আরসিটিভি

ব্যাটারিচালিত অটোরিকশা, ইজিবাইকের ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। সর্বনিম্ন ১০ টাকা ভাড়া নির্ধারণ করেছে সংগঠনটি। তবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাড়া বৃদ্ধি না করে আগের মতো সর্বনিম্ন ৫ টাকা বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২২ জুন) দুপুরে ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. রায়হান কবির রনি লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন।

তিনি বলেন, জেলার অধিকাংশ বেকার যুবক, কৃষিশ্রমিক ও স্বল্প আয়ের মানুষ ব্যাটারিচালিত যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদের অনেকেই ঋণ নিয়ে ব্যাটারি ও যানবাহন কিনেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাটারি, মোটর, টায়ারসহ বিভিন্ন যন্ত্রাংশের দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। ফলে চালকদের আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

মো. রায়হান কবির রনি বলেন, গত কয়েক বছর ধরে ভাড়া সমন্বয়ের প্রয়োজনীয়তা অনুভূত হলেও সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করে তা করা হয়নি। তবে বর্তমান পরিস্থিতিতে ভাড়া বৃদ্ধি ছাড়া বিকল্প নেই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১ জুলাই থেকে ব্যাটারিচালিত যানবাহনের সর্বনিম্ন ভাড়া ১০ টাকা কার্যকর হবে। এছাড়া প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সময় সংগঠনের নেতারা ভাড়া বৃদ্ধি নিয়ে যাত্রীদের সহযোগিতা কামনা করেন এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে চালকদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মাহাবুব আলম রুবেল, সহ-সভাপতি মো. লুৎফর রহমান বাবু, সাধারণ সম্পাদক মো. মিলন ইসলাম, সড়ক সম্পাদক নিজামউদ্দীন সোহেল, মকবুল হোসেন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের পথে প্রধানমন্ত্রী

গাইবান্ধায় রাস্তার ড্রেনের ঢাকনা ভেঙে ‘মরণফাঁদ’: যেকোনো সময়  ঘটতে পারে দুর্ঘটনা

আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য গ্রেফতার, উদ্ধার চোরাইকৃত মোটরসাইকেল

গাইবান্ধায় নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদস্যদের এআই প্রযুক্তির প্রশিক্ষণ শুরু

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে

বর্ষা ও বিলভ্রমণকে ঘিরে সিংড়ায় নৌকা তৈরির ধুম, ব্যস্ত কারিগররা

দিনাজপুরে পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ফুলছড়ি চরাঞ্চলে গাঁজার গাছ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানোর ঘোষণা

১০

গাইবান্ধায় যুব অধিকার পরিষদ নেতাকে হত্যাচেষ্টা, ছুরিকাঘাতে গুরুতর আহত

১১

দিনাজপুরে আইনজীবী সারােয়ার জাহান হীরার উপর সন্ত্রাসি হামলার প্রতিবাদের মানববন্ধন

১২

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৩

উলিপুরে ফুল সংগঠনে শিক্ষাবৃত্তি পেল ৪৯ শিক্ষার্থী 

১৪

 লালমনিরহাটে তিস্তার পানি কমেছে ৪৪ সেন্টিমিটার, তবুও রয়েছে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

১৫

অস্ট্রিয়ার ম্যাচের আগে নতুন লুকে মেসি-ডি পল

১৬

স্টেডিয়ামের ড্রেসিংরুমে হাতে লেখা চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৭

গাইবান্ধায় শিবির নেতার হত্যার বিচার ও গ্রেফতারের দাবিতে বিক্ষোভ 

১৮

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৯

নাটোরে ‘বাঘ’ আতঙ্কে এলাকাবাসী

২০