RCTV Logo প্রতিনিধি গাইবান্ধা
২১ জুন ২০২৬, ৭:১১ অপরাহ্ন

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল ইসলাম (২২) নামের এক ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় সালাউদ্দিন নামের আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সাথে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়। এ সময় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম ও সালাউদ্দিন এই ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে মুকুল, তার সহোদর ভাই পলাশ ও সহযোগী আশরাফ ধারালো ছুরি দিয়ে সাইফুল ও সালাউদ্দিনকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় সাইফুল ইসলামকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত সালাউদ্দিনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের আটকে পুলিশি অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়ায়, অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

নাটোরে হেরোইন-গাঁজা সেবনের সময় তিনজন আটক

স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্ব গাইবান্ধায় শিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বিদ্যালয়ের জন্য দেওয়া ল্যাপটপ চার মাস ধরে বাড়িতে ব্যবহার করেন শিক্ষিকা 

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নীলফামারীতে কোল্ড ষ্টোরেজের ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন 

পরবর্তী সব বিসিএস পরীক্ষায় ১০০ নম্বরের ভাইভা বহাল থাকবে

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ জন বাংলাদেশি নিহত

১০

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১১

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

১২

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৩

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৪

মালয়েশিয়ার পথে সস্ত্রীক প্রধানমন্ত্রী, সঙ্গে ৮ মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপদেষ্টা

১৫

সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয়ের পুরোনো ছাদ ঢালাই কাজের উদ্বোধন

১৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

১৭

নাটোরে শ্রেণিকক্ষে হাঁটু পানি, পাঠদান বন্ধ

১৮

উজানের ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি, বিপদসীমার ২৩ সেন্টিমিটার নিচে প্রবাহ

১৯

‎সীমান্তে আটকে পড়া ৫ জনের মানবেতর জীবন

২০