RCTV Logo লালমনিরহাট প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৪:৫৭ অপরাহ্ন

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছবিঃ আরসিটিভি

লালমনিরহাটের কালীগঞ্জ থানায় দায়ের করা চাঁদাবাজি ও অপহরণ মামলার প্রধান আসামি মো. শহিদুল ইসলাম ওরফে শহীদ (৩৪)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

রোববার (১৪ জুন) র‌্যাব-১৩ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ নভেম্বর ২০২৫ সালে কালীগঞ্জ উপজেলার বজলার রহমান শিশু নিকেতনে অবস্থানকালে ভুক্তভোগী মো. মাসুদ রানাকে জোরপূর্বক একটি গোডাউনে নিয়ে যায় আসামিরা। সেখানে তাকে মারধর করে তার কাছে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে আরও ১০ হাজার টাকা এনে দিতে চাপ দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তাকে পুনরায় মারধর করে তার মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী মো. মাসুদ রানা ১৬ নভেম্বর ২০২৫ সালে কালীগঞ্জ থানায় চাঁদাবাজি ও অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৩ জুন) রাত ৯টা ৪০ মিনিটে কালীগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পাশাপাশি চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী

গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প প্রদর্শনের সমাপনী কর্মসুচির সনদ বিতরন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

বিশ্ব রক্তদাতা দিবস আজ

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক

লালমনিরহাটে সড়কে বালু রেখে বায়ুদূষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

১০

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১১

লালমনিরহাটের হত্যা মামলার ৩ আসামি রংপুর থেকে গ্রেপ্তার

১২

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৩

দিনাজপুরে পার্টনার প্রকল্পের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গাইবান্ধায় ৮ শত গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫

কুড়িগ্রামে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১৬

বাড়ির আঙিনায় ইতিহাস-ঐতিহ্যের মেলা: গাইবান্ধায় জীমের অনন্য সংগ্রহশালা

১৭

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৮

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

১৯

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

২০