RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

বাড়ির আঙিনায় ইতিহাস-ঐতিহ্যের মেলা: গাইবান্ধায় জীমের অনন্য সংগ্রহশালা

ছবিঃ আরসিটিভি

গাইবান্ধা শহরের পশ্চিমপাড়া এলাকার একটি ছিমছাম বাড়ি। বাইরে থেকে আর দশটা সাধারণ বাড়ির মতো মনে হলেও, এর ভেতরের চিত্রটা একেবারেই ভিন্ন। শোবার ঘরের চেনা আসবাবপত্রের বদলে এখানে ঠাঁই পেয়েছে হারিয়ে যাওয়া অতীত আর ইতিহাসের নানা উপাদান। নিজের তীব্র শখ আর প্রবল জেদ থেকে নিজ বাড়িতেই এই অনন্য সংগ্রহশালা গড়ে তুলেছেন ওয়াজেদ হোসেন জীম নামে এক তরুণ।

জীমের এই ‘মিনি মিউজিয়ামে’ পা রাখলেই মনে হবে টাইম মেশিনে চড়ে দর্শক চলে গেছেন কয়েক দশক কিংবা শতাব্দী প্রাচীন কোনো যুগে। এখানে পরম মমতায় সংরক্ষিত আছে ব্রিটিশ ও পাকিস্তান আমলসহ বিশ্বের বিভিন্ন দেশের দুর্লভ মুদ্রা, প্রাচীন হ্যারিকেন, কুপি বাতি, গ্রামোফোন, অ্যানালগ ক্যামেরা, ক্যাসেট প্লেয়ার এবং ল্যান্ডফোন সেট। শুধু তাই নয়, গ্রামীণ জনপদে ব্যবহৃত কাঠ, লোহা ও মাটির তৈরি নানা তৈজসপত্রের পাশাপাশি স্থান পেয়েছে গুণীজনদের ব্যবহৃত চশমা, কলম ও ঘড়ির মতো নানা নান্দনিক স্মৃতিস্মারক।

সংগ্রাহক ওয়াজেদ হোসেন জীম তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে বলেন, ছোটবেলা থেকেই পুরোনো জিনিসপত্রের প্রতি আমার একটা অন্যরকম টান ছিল। কোথাও কোনো ফেলে দেওয়া ঐতিহাসিক জিনিস দেখলেই আমি তা সংগ্রহ করতাম। নিজের জমানো টাকা আর অক্লান্ত পরিশ্রমে বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে এগুলো সংগ্রহ করেছি। আমি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বইয়ের পাতার পাশাপাশি বাস্তবেও এসব দেখুক।

শুরুতে পরিবারের সদস্যরা বিষয়টিকে ‘বাজে খরচ’ বা ঝামেলা মনে করলেও, জীমের একাগ্রতা আজ সবাইকে মুগ্ধ করেছে। জীমের বাবা এ টি এম ওবাইদুর রহমান জানান, প্রথম দিকে ও যখন এগুলো টাকা দিয়ে কিনে আনত, আমরা একটু বিরক্তই হতাম। কিন্তু এখন যখন দেখি প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ, বিশেষ করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা এগুলো দেখতে আমাদের বাড়িতে ভিড় করছে, তখন খুব ভালো লাগে। আমরা এখন ওকে সাধ্যমতো সহযোগিতা করি। একই রকম গর্ব প্রকাশ করে জীমের স্ত্রী মাকসুদা ইশরাত মিম বলেন, সংসারের জায়গার চেয়ে ঘরের মধ্যে এসব জিনিসের সংখ্যাই বেশি। প্রথমে একটু কষ্ট হলেও, এখন মানুষের আগ্রহ আর ভালোবাসা দেখে আমাদেরও খুব গর্ব হয়। ওর এই কাজের সম্মান এখন পুরো পরিবারের।

বর্তমানে এই মিনি মিউজিয়ামে প্রতিদিন দূর-দূরান্ত থেকে ভিড় করছেন ইতিহাসপ্রেমী ও সাধারণ মানুষ। বিশেষ করে তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরা আসছেন বইয়ের পাতায় পড়া অতীতকে চোখের সামনে ছুঁয়ে দেখতে। সম্প্রতি এই অনন্য সংগ্রহশালাটি পরিদর্শনে আসেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী ও বিশিষ্ট উন্নয়ন গবেষক এম, আবদুস্ সালামসহ স্থানীয় গুণীজনেরা। তাঁরা জীমের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগ্রহ নিয়ে সংগ্রহশালার প্রতিটি উপাদান ঘুরে দেখেন। এম, আবদুস্ সালাম জানান, জীমের সংগ্রহ সত্যিই অসাধারণ; শোবার ঘর থেকে ড্রয়িং রুম—সব স্থানেই ইতিহাস ও ঐতিহ্যের চিহ্ন।

ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা এই সংগ্রহশালাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান জীম। সরকারি কিংবা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে একটি পূর্ণাঙ্গ জাদুঘর প্রতিষ্ঠা করার স্বপ্ন তাঁর, যাতে করে গৌরবময় অতীতকে খুব কাছ থেকে জানতে ও শিখতে পারে নতুন প্রজন্ম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

আগ্নেয়গিরিতে পড়ে প্রাণ হারালেন ইয়েমেনের ‘স্পাইডার-ম্যান’

বাজারে আসছে রংপুরের সুস্বাদু হাঁড়িভাঙা আম

জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী

গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প প্রদর্শনের সমাপনী কর্মসুচির সনদ বিতরন

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

বিশ্ব রক্তদাতা দিবস আজ

কল্যাণ সুবিধা পাওয়ার অপেক্ষায় ৪৪ হাজার বেসরকারি শিক্ষক

লালমনিরহাটে সড়কে বালু রেখে বায়ুদূষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

দিনাজপুরে খুরশীদ জাহান হকের ২০তম মৃত্যুবার্ষিকী পালিত

১০

লালমনিরহাটে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১১

লালমনিরহাটের হত্যা মামলার ৩ আসামি রংপুর থেকে গ্রেপ্তার

১২

‘১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, ৮০ হাজারই হবেন নারী’

১৩

দিনাজপুরে পার্টনার প্রকল্পের মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

গাইবান্ধায় ৮ শত গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৫

কুড়িগ্রামে জেলা পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১৬

বাড়ির আঙিনায় ইতিহাস-ঐতিহ্যের মেলা: গাইবান্ধায় জীমের অনন্য সংগ্রহশালা

১৭

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

১৮

সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার

১৯

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

২০