RCTV Logo গাইবান্ধা প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার শিমুলি আক্তার শিউলি (৩৬) তার টাকায় কেনা জমি স্বামী আনারুল ইসলামকে (৪৫) লিখে না দেওয়ায় গলাটিপে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী আনোয়রুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৬ জুন) রাতে র‌্যাব-১৩ কোম্পানির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আনারুল ইসলাম সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়- নিহত শিমুলি আক্তার শিউলি আসামি আনারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে সাংসারিক জীবনে প্রায়ই ঝগড়া লেগে থাকতো।  প্রায় সময়ই আনারুল ইসলাম তার স্ত্রী শিউলিকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং হত্যার হুমকি দিয়ে আসছিলেন। এরই মধ্যে শিউলি ২ শতক জমি ক্রয় করে টিনশেড ঘর করে স্বামীসহ বসবাস করে আসছিলেন। এরপর শিউলিকে ওই জমি আনারুল ইসলাম তার নামে রেজিস্ট্রি দলিল করে দেওয়ার জন্য নির্যাতন শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ২২ মে বিকেল সাড়ে ৩ টার দিকে আনারুল ও তার সহযোগী ২-৩ জন অজ্ঞাতনামা মিলে শিউলিকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

পরবর্তীতে নিহত শিউলির ভাই নুরুল ইসলাম বাদী হয়ে সাদুল্লাপুর থানার একটি হত্যা মামলা দায়ের করেন। তখন থেকে আসামিরা আত্নগোপনে থাকেন। তাদের গ্রেফতার অভিযান চলমান রাখার একপর্যায়ে অভিযান পরিচালনা করে র‌্যাবের অভিযানিক দল।  সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা এবং র‌্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার যৌথ আভিযানিক দল শনিবার (৬ জুন) দুপুরের দিকে জিএমপি, গাজীপুরের বাসন থানা এলাকার ভোগড়াস্থ জোনাকী স্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আনারুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতার আসামি আনারুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী গ্রেফতার

নীলফামারীতে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেপ্তার

এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে দিনাজপুরে আনন্দ মিছিল

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দাবিতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

কিম জং উন ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

পঞ্চগড়ে পুইশন হওয়া শিশুসহ ১০ নারী-পুরুষ চরম বেকায়দায়,গ্রহন করছে না কোন দেশই 

১০

আখানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, গবাদিপশুর ব্যাপক ক্ষতি

১১

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

১২

গাইবান্ধায় ‎নারীকে বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

১৩

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

১৪

১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

১৫

নাটোর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত, সবাইকে সতর্ক থাকার আহ্বান

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৮

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

১৯

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

২০