RCTV Logo বিনোদন ডেস্ক
৬ জুন ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

অপূর্ব-ইয়াশের রহস্যযাত্রা

ছবিঃ সংগৃহীত

প্রথমবার একসঙ্গে ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ‘হেডলাইন’ নামে সিরিজটি নির্মাণ করছেন পরিচালক সালেহ সোবহান অনীম। আজ সকালে হইচই বাংলাদেশের সকল সামাজিক মাধ্যম থেকে প্রকাশ করা হয়েছে একটি পোস্টার।

প্রকাশিত ট্রেলারে দেখা যাচ্ছে, ব্ল্যাক টাক্সিডো আর বো-টাই পরিহিত জিয়াউল ফারুক অপূর্ব এবং ইয়াশ রোহানকে। তাদের চোখেমুখে এক গভীর তীক্ষ্ণতা। কোনো এক গোপন সত্য উদঘাটনের তীব্র আকাঙ্ক্ষা।

এই দুইজন যেন পুরনো খবরের কাগজের স্তূপ ছিঁড়ে বেরিয়ে আসছেন। যা ইঙ্গিত দেয়, তারা কোনো চাপা পড়া চাঞ্চল্যকর সংবাদের গভীরে প্রবেশ করছেন। চারপাশের পুরনো খবরের কাগজের উপস্থিতি সাংবাদিকতা ও অনুসন্ধানের আবহকে আরও জোরালো করেছে। পুরো পোস্টার জুড়ে থাকা গাঢ় রঙ ও রহস্যময় দৃষ্টি এক ধরনের কৌতূহল তৈরি করে। আসলে কোন খবর বা কোন হেডলাইন-এর পেছনে তারা ছুটছে তা জানা যাবে ২৫ জুন।

সিরিজে অপূর্ব-ইয়াশের সাথে অভিনয় করতে দেখা যাবে আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল, রায় রাজন্যাসহ অনেক।

সিরিজটি নিয়ে পরিচালক সালেহ সোবহান অনীম বলেন, ‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির খোঁজেই আমরা সিরিজটি নির্মাণ করেছি। যেরকম গল্প দেখে আমরা বড় হয়েছি বা যে কাজগুলো আজও আমাদের মনের খুব কাছের আমরা ঠিক সেই ধরণের গল্প আপনাদের জন্য করেছি। আর হেডলাইন মূলত সাংবাদিকতা বা অনুসন্ধানের আড়ালে লুকিয়ে থাকা একটি ফ্যামিলি ড্রামা।’

হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘আমাদের সবসময়ই চেষ্টা থেকে দর্শকদের সামনে এমন সব কনটেন্ট আনতে, যা তাদের চিন্তার খোরাক জোগাবে। হেডলাইন তেমনই একটি সিরিজ। অনীমের পরিচালনার মুন্সিয়ানা এবং অসাধারণ চিত্রনাট্য দর্শকদের দীর্ঘ সময় পর্দায় আটকে রাখবে বলে বিশ্বাস করি।’

আগামী ২৫ জুন সিরিজটি বিশ্বব্যাপী মুক্তি পাবে শুধু মাত্র হইচই-তে। ‘হেডলাইন’ নিয়ে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন হইচই বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী গ্রেফতার

নীলফামারীতে জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি গ্রেপ্তার

এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

‎যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে দিনাজপুরে আনন্দ মিছিল

৬১৭৫ গ্রাম সোনায় মোড়ানো বিশ্বকাপ ট্রফি, দাম শুনলে চমকে যাবেন

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন দাবিতে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

শিশু নির্যাতন রোধে জাতীয় নিরাপত্তা টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের

কিম জং উন ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ দিয়েছেন

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২

পঞ্চগড়ে পুইশন হওয়া শিশুসহ ১০ নারী-পুরুষ চরম বেকায়দায়,গ্রহন করছে না কোন দেশই 

১০

আখানগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই, গবাদিপশুর ব্যাপক ক্ষতি

১১

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের স্থায়ীকরণের দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত

১২

গাইবান্ধায় ‎নারীকে বিলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩

১৩

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ

১৪

১১ জনকে বাংলাদেশে ঢুকতে দেয়নি বিজিবি

১৫

নাটোর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা অনুষ্ঠিত, সবাইকে সতর্ক থাকার আহ্বান

১৬

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

১৭

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

১৮

আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ : তথ্যমন্ত্রী

১৯

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

২০